কাঠমান্ডু, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাওবাদীদের দশকব্যাপী আন্দোলনের পর বুধবার অবসান হয়েছে হিমালয়কন্যা নেপালের প্রায় ২৪০ বছরের রাজতন্ত্র। দেশটির সাংবিধানিক পরিষদে রাজতন্ত্র বিলুপ্ত সংক্রান্ত ঘোষণার পর শাহ রাজবংশের সর্বশেষ রাজা জ্ঞানেন্দ্র এখন প্রাসাদ ছাড়ার অপোয়।
এখানে বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত রাজতন্ত্র এবং সেসব দেশের রাজা-বাদশার সংপ্তি পরিচিতি তুলে ধরা হল।
ক্স বাহরাইন: মধ্যপ্রাচ্যের এই দেশটিতে সাংবিধানিক রাজতন্ত্র প্রচলিত। এখানকার রাজা হামাদ বিন ঈসা আল-খলিফা।
ক্স ব্র"নেই: দণি পূর্ব এশিয়ার দেশটিতে সাংবিধানিকভাবে সুলতান শাসিত। এখানকার সুলতান ও প্রধানমন্ত্রী স্যার হাসানাল বলখি।
ক্স জর্ডান: মধ্যপ্রাচ্যের এই দেশটিতে সাংবিধানিক রাজতন্ত্র প্রচলিত। এখানকার রাজা দ্বিতীয় আব্দুল্লাহ।
ক্স কুয়েত: সাংবিধানিকভাবে আমির শাসিত। এখানকার আমির হচ্ছেন শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহ।
ক্স ওমান: রাজতন্ত্র প্রচলিত। দেশটির সুলতান এবং প্রধানমন্ত্রী ক্বাবুস বিন সাইদ।
ক্স কাতার: দেশটি আমির শাসিত। এখানকার আমির শেখ হামাদ বিন খলিফাহ আল-থানি।
ক্স সৌদি আরব: দেশটিতে রাজতন্ত্র প্রচলিত। রাজা এবং প্রধানমন্ত্রী আব্দুল্লাহ।
ক্স সোয়জিল্যান্ড: আফ্রিকার এই দেশটিতে রাজতন্ত্র প্রচলিত। এখানকার রাজা তৃতীয় এমসোয়াতি।
ক্স সংযুক্ত আরব আমিরাত: আমিরদের ফেডারেশন দ্বারা শাসিত। দেশটির প্রেসিডেন্ট হচ্ছেন শেখ খলিফা বিন যায়েদ আল-নাহিয়ান।
ক্স ভুটান: সাংবিধানিক রাজতন্ত্র প্রচলিত। এখানকার রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংচুক।
ক্স বেলজিয়াম: সাংবিধানিক রাজতন্ত্রের অধীনে কেন্দ্রীয় সংসদীয় গণতন্ত্র প্রচলিত। রাজা দ্বিতীয় আলবার্ট।
ক্স কম্বোডিয়া: সাংবিধানিক রাজতন্ত্রের অধীনে বহুদলীয় গণতন্ত্র প্রচলিত। রাজা দ্বিতীয় আলবার্ট।
ক্স ডেনমার্ক: সাংবিধানিক রাজতন্ত্র। রানী দ্বিতীয় মারগ্রেথ।
ক্স জাপান: সংসদীয় সরকারের সঙ্গে সাংবিধানিক রাজতন্ত্র প্রচলিত। সম্্রাট আকিহিতো।
ক্স লেসোথো: সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র। রাজা তৃতীয় লেতসি।
ক্স লুক্সেমবার্গ: সাংবিধানিক রাজতন্ত্র। গ্রান্ড ডিউক হেনরি।
ক্স মালয়েশিয়া: সাংবিধানিক রাজতন্ত্র। সুলতান মিজান জয়নাল আবেদিন।
ক্স মোনাকো: সাংবিধানিক রাজতন্ত্র। যুবরাজ দ্বিতীয় আলবার্ট।
ক্স মরোক্কো: সাংবিধানিক রাজতন্ত্র। রাজা ষষ্ঠ মোহাম্মেদ।
ক্স নরওয়ে: সাংবিধানিক রাজতন্ত্র। রাজা পঞ্চম হেরাল্ড।
ক্স থাইল্যান্ড: সাংবিধানিক রাজতন্ত্র। রাজা ভূমিবল আদুলায়েদেজ।
ক্স নেদারল্যান্ড: সাংবিধানিক রাজতন্ত্র। রানী বীট্রিকস
ক্স টোঙ্গা: সাংবিধানিক রাজতন্ত্র। রাজা পঞ্চম জর্জ তুপৌ।
ক্স স্পেন: সংসদীয় রাজতন্ত্র। রাজা প্রথম হুয়ান কার্লোস।
ক্স সুইডেন: সাংবিধানিক রাজতন্ত্র। রাজা ষোড়ষ কার্ল গুস্তাফ।
এছাড়া, বিট্রেনের সাংবিধানিক রাজতন্ত্রের আওতায় থাকা কমনওলেথ ভুক্ত দেশগুলো হচ্ছে-অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, অষ্ট্রেলিয়া, বাহামাস, বার্বাডোজ, বেলিজ, কানাডা, গ্রানাডা, জ্যামাইকা, নিউজিল্যান্ড, পাপুয়া, সলোমন আইল্যান্ডস, সেন্ট কীটস-নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, টুভালু এবং যুক্তরাজ্য। এসব দেশের রানী দ্বিতীয় এলিজাবেথ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/এলকিউ/১৬৫৪ ঘ.
bdnews24