২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের ব্যর্থ রাজবংশ এখন শুধুই ইতিহাস

রাজতন্ত্রের বিলুপ্তি ঘোষণার মধ্য দিয়ে বুধবার নেপালে শাহ রাজবংশের মৃত্যু হয়েছে। নেপালে এই রাজবংশ ২৩৯ বছর ৮ মাসের পুরোনো। এর মধ্যেই যে এই রাজবংশের ইতি ঘটবে তা অনেকের কল্পনাতীত হলেও তাইই ঘটেছে। প্রজাতান্ত্রিক নেপালে ব্যর্থ এই রাজবংশ এখন ঠাঁই পাবে ইতিহাসের পাতায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2008, 10:33 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

নেপাল, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/নেপাল টাইমস)--- রাজতন্ত্রের বিলুপ্তি ঘোষণার মধ্য দিয়ে বুধবার নেপালে শাহ রাজবংশের মৃত্যু হয়েছে। নেপালে এই রাজবংশ ২৩৯ বছর ৮ মাসের পুরোনো। এর মধ্যেই যে এই রাজবংশের ইতি ঘটবে তা অনেকের কল্পনাতীত হলেও তাইই ঘটেছে। প্রজাতান্ত্রিক নেপালে ব্যর্থ এই রাজবংশ এখন ঠাঁই পাবে ইতিহাসের পাতায়। বুধবার গণপরিষদের প্রথম অধিবেশনে সংখ্যাগরিষ্ঠ ভোটে নেপালে প্রজাতান্ত্রিক কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। নেপালকে প্রজাতন্ত্র করার পে ভোট দেয় উপস্থিত ৫৬৪ সদস্যের মধ্যে ৫৬০ জন সদস্যই। আর বিপে ভোট দেয় আরপিপি'র মাত্র ৪ জন। মন্ত্রিপরিষদের প্রস্তাবে বলা হয়, "গণপরিষদের প্রথম অধিবেশনে নেপালকে আজ থেকে আনুষ্ঠানিকভাবে ফেডারেল ডেমোক্র্যাটিক রিপাবলিক ঘোষণা করা হল। নেপাল এখন স্বার্বভৌম, স্বাধীন, অখন্ড, ধর্মনিরপে এবং সামুদয়িক।" প্রস্তাবে আরও বলা হয়, আইনি প্রক্রিয়ায় প্রজাতান্ত্রিক কর্মসূচি বাস্তবায়িত হওয়ায় এই ঘোষণাপত্রের সঙ্গে বেমানান সব সাংবিধানিক, আইনি কিংবা প্রশাসনিক নিয়ম-কানুন এখন থেকে পরিহার করা হবে। সেইসঙ্গে সাবেক রাজা যতরকম আইনি, সাংস্কৃতিক সামাজিক ঐতিহ্যগত সুযোগ সুবিধা এবং অধিকার, সম্মান কিংবা অন্যান্য সুবিধা পেতেন সেগুলো আপনা থেকেই বাতিল হয়ে যাবে। প্রজাতান্ত্রিক নেপাল উদযাপন উপল্েয জনগণ সরকারি ছুটি কাটাচ্ছে। কিন্তু রাজতন্ত্রের জন্য শোক করতে এই ছুটি নয়। রাজতন্ত্রের বিলুপ্তিতে খুব কম লোকই চোখের পানি ফেলছে। বরং জনগণকে আতশবাজি করে মহা উল্লাসই করতে দেখা যাচ্ছে। তাদের কণ্ঠে আনন্দসঙ্গীত, বিজয়ের জয়গান। যুদ্ধ জয়ের মেজাজে আছে তারা। নেপালের রাজবংশ এতটাই ব্যর্থ ছিল যে সাবেক সম্রাট কিংবা তার সমর্থকরাও সম্ভবত এই ব্যর্থতার গভীরতা উপলব্ধি করতে পারেননি। আর তাই তাদের চিরতরে বিদায় নিতে হল। তাদের ওই বংশ পরম্পরার শাসন এখন ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। রাজতন্ত্র বিলুপ্তির মধ্য দিয়ে নেপালে সামন্ততন্ত্রের প্রতীক লোপ পেল। কিন্তু নেপালের রাজনীতি এবং জনজীবন থেকে সামন্ততন্ত্র দূর করা এখনও বহু দূরের পথ। এখন এটি দূর করাই নেপাল সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। স্বাধীনতা, শান্তি, সুশাসন, উন্নয়ন ন্যায়বিচার, সমতার জন্য নেপালের জনগণের দীর্ঘ সংগ্রামে অর্জিত প্রজাতন্ত্রকে রার এখন সরকারকে মনোনিবেশ করতে হবে সবচে বেশি। ভূল পদ্ধতি, ভুল পথ পরিহার করে এখন সঠিক পথে এগুনোর সময় নেপালের। অন্য ইস্যুর মধ্যে মাওবাদী, অস্ত্র এবং সেনাবাহিনীর সমন্বয় সাধানও এখন বড় কাজ। প্রজাতন্ত্রেও গণতন্ত্রের প্রতি হুমকি থাকে। এশিয়ার বিভিন্ন দেশে এমনটিই দেখা গেছে। নেপাল সরকার এই হুমকি মোকাবিলায় সঠিক পন্থায় না এগুলে বিপদ সবসময়ই ঝুলে থাকবে। সেই সুযোগে নেপালে বহিশক্তির হস্তপেও ঘটতে পারে। আর তাই ওই পরিস্থিতি মোকাবেলায় নেপালের নেতাদেরকে শিখতে হবে অনেক কিছু। প্রজাতান্ত্রিক ধারা সুদিন নিয়ে আসবে সেটাই সাধারনত আশা করা হয়। সেই স্বপ্ন পূরণ হলেই সার্থক হবে নেপালে আজকের প্রজাতন্ত্রের অভিষেক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০৭ঘ.