শিকাগো, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রে ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ডেমোক্র্যাট দলের মনোনয়ন আগামী সপ্তাহেই পেয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী ইলিনয়ের সিনেটর বারাক ওবামা। বুধবার তিনি নির্বাচন নিয়ে এ আশা প্রকাশ করেছেন। একইসঙ্গে ওবামা জানিয়েছেন, বিদেশ সফরের চিন্তা-ভাবনা করছেন তিনি। ধারণা করা হচ্ছে, এ সফরে তিনি ইরাকেও যাবেন।
বুধবার ডেনবার থেকে শিকাগো যাওয়ার পথে বিমানে সাংবাদিকদের ওবামা বলেন, আগামী ৩ জুন মঙ্গলবার অনুষ্ঠেয় সাউথ ডেকোটা ও মন্টানার দলীয় মনোনয়ন প্রতিযোগিতা শেষ হওয়ার পরপরই শুরু হবে সাধারণ নির্বাচনের প্রকৃত লড়াই।
মঙ্গলবারের ভোটের পর রিপাবলিকান দলীয় প্রার্থী জন ম্যাককেইনের বিরুদ্ধে সাধারণ নির্বাচনের লড়াই শুরু হচ্ছে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ওবামা বলেন, "হ্যাঁ।"
ওই সময়ের মধ্যে তিনি ডেমেক্র্যাট দলীয় মনোনয়ন নিশ্চিত করতে পারবেন কিনা- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি সে রকমই মনে করছি।"
৪৬ বছর বয়সী ওবামা আশা প্রকাশ করে সাংবাদিকদের জানান, আগামী শনিবার দলীয় নেতাদের বৈঠক এবং মঙ্গলবারের ভোটের পর প্রেসিডেন্ট পদে মনোনয়ন লাভের েেত্র তিনি "অনেক শক্তিশালী অবস্থানে" থাকবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১৪০৮ ঘ.
bdnews24