ইয়োকোহামা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বব্যাপী খাদ্যসঙ্কটে আফ্রিকায় শিশুমৃত্যু হার রোধে অর্জিত অগ্রগতি ব্যাহত হতে পারে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থার প্রধান বুধবার একথা বলেছেন।
ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান ভেনিম্যান এক সাক্ষাৎকারে রয়টার্সকে বলেন, "যদি আরও বেশি শিশুকে অপুষ্টির শিকার হতে হয় তাহলে এর কারণে শিশুমৃত্যুর হারও বাড়বে।"
তিনি আরও বলেন, "এই সঙ্কট আসলে সবার জন্য সঙ্কট নয়। যারা সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে তাদের উপরই প্রভাবটা বেশি পড়বে।"
চাল, গম, ভুট্টা ও তেলসহ খাদ্রদ্রব্যের দাম অতিমাত্রায় বেড়ে যাওয়ায় বিশ্বের উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোতে দরিদ্র মানুষের জীবন নির্বাহ আরও কঠিন হয়ে পড়েছে। এ নিয়ে দেশগুলোতে বিক্ষোভ-প্রতিবাদ, হরতাল-দাঙ্গাও হয়েছে স
bdnews24