ফাইজবাদ, আফগানিস্তান, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের বাদাখশান প্রদেশে বুধবার একটি সংকীর্ণ এলাকায় ট্রাক উল্টে পড়ে ১৪ জন নিহত এবং ৫২ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। একজন ট্রাফিক কর্মকর্তা একথা জানিয়েছেন।
বাদাখশান প্রদেশের ট্র্যাফিক প্রধান মোহাম্মদ ইব্রাহিম জানান, বুধবার সকালে প্রদেশটির চীন-তাজিকিস্তান বর্ডারের কাছে একটি সরু গলির মধ্যে ওই দুর্ঘটনা ঘটে।
তিনি রয়টার্সকে বলেন, "ট্রাকটি ৭০ জন মানুষ নিয়ে যাচ্ছিল, তাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু যারা তাদের গবাদি পশুর জন্য চারণভূমির খোঁজে বের হয়েছিল। আমাদের কাছে থাকা তথ্য অনুসারে ১৪ জন নিহত এবং ৫২ জনেরও বেশি আহত হয়েছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫২৯ঘ.
bdnews24