২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দফা নির্বাচনে পরাজয় মানবেন মুগাবে

জিম্বাবুয়ের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে জনগণ বিরোধীদলীয় নেতা মর্গান স্যাঙ্গিরাইয়ের পক্ষে রায় দিলে তা মেনে নেবেন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। সোমবার জিম্বাবুয়ের সরকার পরিচালিত হেরাল্ড পত্রিকা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2008, 11:54 AM

Updated : 26 Aug 2022, 01:53 PM

হারারে, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে জনগণ বিরোধীদলীয় নেতা মর্গান স্যাঙ্গিরাইয়ের পক্ষে রায় দিলে তা মেনে নেবেন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। সোমবার জিম্বাবুয়ের সরকার পরিচালিত হেরাল্ড পত্রিকা একথা জানিয়েছে। ২৮ বছর ধরে জিম্বাবুয়ের ক্ষমতায় থাকা ৮৪ বছর বয়সী মুগাবেকে গত ২৯ মার্চের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত করেন বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) এর নেতা স্যাঙ্গিরাই। তবে ওই নির্বাচনে স্যাঙ্গিরাই একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হওয়ায় ২৭ জুন দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য হয়েছে। এমডিসি'র আশংকা, আসন্ন এ নির্বাচনের ফল নিয়ে জালিয়াতি করতে পারে মুগাবের সরকার। মুগাবের প্রধান নির্বাচনী প্রতিনিধি ও সরকারের মন্ত্রী ইমারসন ম্যাঙ্গাগা হেরাল্ড পত্রিকাকে বলেছেন, "নির্বাচনে প্রেসিডেন্ট পরাজিত হলে তিনিই প্রথম ব্যক্তি হিসেবে জনগণের কাছে ভোটের ফল মেনে নেওয়ার জন্য জাতীয় টেলিভিশনে ভাষণ দেবেন।" তবে একইসঙ্গে ম্যাঙ্গাগা বলেছেন, "মুগাবে এবং তার ক্ষমতাসীন দল জানু-পিএফ দ্বিতীয় দফা ভোটে জয়ী হওয়ার ব্যাপারে আস্থাশীল।" মুগাবে রোববার থেকে তার দ্বিতীয় দফা নির্বাচনের প্রচারাভিযান শুরু করেছেন। এদিন তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জিম্বাবুয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের এবং এমডিসির বিরুদ্ধে যুব স