২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের পথে লেবানন

সেনা প্রধান জেনারেল মাইকেল সুলাইমান রোববার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এবার নতুন মন্ত্রিপরিষদের নেতৃত্ব দেওয়ার জন্য নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করবে লেবানন। লেবানন পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দল এ পদে তাদের নেতা সাদ আল-হারিরি কিংবা ফুয়াদ সিনিওরাকে (বর্তমান প্রধানমন্ত্রী) মনোনীত করার আশা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2008, 11:45 AM

Updated : 26 Aug 2022, 01:53 PM

বৈরুত, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সেনা প্রধান জেনারেল মাইকেল সুলাইমান রোববার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এবার নতুন মন্ত্রিপরিষদের নেতৃত্ব দেওয়ার জন্য নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করবে লেবানন। লেবানন পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দল এ পদে তাদের নেতা সাদ আল-হারিরি কিংবা ফুয়াদ সিনিওরাকে (বর্তমান প্রধানমন্ত্রী) মনোনীত করার আশা করছে। লেবাননে ১৮ মাসের রাজনৈতিক অচলবস্থা কাতারের উদ্যোগে স্বাক্ষরিত চুক্তির মধ্য দিয়ে শেষ হওয়ার পর এ চুক্তির শর্তানুযায়ী নতুন এই মন্ত্রিপরিষদ গঠন করা হচ্ছে। এই মন্ত্রিপরিষদে হিজবুল্লাহর নেতৃত্বধীন বিরোধীদলের ভেটো ক্ষমতা থাকবে। চুক্তির শর্তানুযায়ী, পার্লামেন্টের ভোটে জেনারেল মাইকেল সুলাইমানকে ইতোমধ্যেই প্রেসিডেন্ট করা হয়েছে। এবার পার্লামেন্টের আইনপ্রণেতাদের সর্বসম্মতিক্রমে সুলাইমান আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নিয়োগ করবেন। বিষয়টি নিয়ে সব এমপির সঙ্গে তিনি আনুষ্ঠানিক আলোচনায় বসবেন মঙ্গলবার। লেবাননে ক্ষমতা ভাগাভাগির জটিল পদ্ধতিতে প্রেসিডেন্ট হবে সবসময়ই মারোনাইট খ্রীস্টান, প্রধানমন্ত্রী সুন্নি মুসলিম এবং পার্লামেন্টের স্পিকার শিয়া মুসলিম। রোববার সুলাইমানকে প্রেসিমডেন্ট নির্বাচন করতে পার্লামেন্টে ভোট দিয়েছেন যুক্তরাষ্ট্র-সমর্থিত ক্ষমতাসীন সংখ্যাগরিষ্ঠ দলের এমপিরা এবং হিজবুল