২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে বাস দুঘর্টনায় ২৩ জন নিহত

ইরানের পশ্চিামঞ্চলীয় হামেদান প্রদেশে রোববার একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। ফার্স বার্তা সংস্থার এক কর্মকর্তা সোমবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2008, 10:38 AM

Updated : 26 Aug 2022, 01:53 PM

তেহরান, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের পশ্চিামঞ্চলীয় হামেদান প্রদেশে রোববার একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। ফার্স বার্তা সংস্থার এক কর্মকর্তা সোমবার একথা জানিয়েছেন। ওই কর্মকর্তা জানান, হামেদান প্রদেশ থেকে রাজধানী তেহরান অভিমুখী প্রধান সড়কে ওই দুর্ঘটনা ঘটে। বিশ্বে ইরানেই সড়ক দুর্ঘটনার হার সর্বোচ্চ। ইরানে সড়ক দুর্ঘটনা বেশি হওয়ার প্রধান কারণ, খারাপ রাস্তা, বেপরোয়া গাড়ি চালানো এবং পুলিশের খামখেয়ালিপনা। মাত্র দুই মাস আগেই ইরানে বাসের সঙ্গে তেলের ট্যাংকের মুখোমুখি সংঘর্ষে বাসে আগুন ধরে ২২ ছাত্র নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫২৭ ঘ.