২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টর্ণেডোতে যুক্তরাষ্ট্রে ৭ জন নিহত

যুক্তরাষ্ট্রের মধ্যঞ্চল দিয়ে রোববার শক্তিশালী টর্ণেডো এবং বজ্রঝড়ে এক শিশুসহ কমপক্ষে সাতজন নিহত হয়েছে। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। সেন্ট্রাল আইওয়া, পার্কারসবার্গ এবং নিউ হার্টফোর্ডের ওপর দিয়ে বয়ে যাওয়া এই ঝড়ে ৫০ থেকে ৬০ টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। নিউ হার্ডফোর্ডে টর্ণেডোর আঘাতে নিহত হয়েছে ছয়জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2008, 09:33 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

মিনেপলিস, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- যুক্তরাষ্ট্রের মধ্যঞ্চল দিয়ে রোববার শক্তিশালী টর্ণেডো এবং বজ্রঝড়ে এক শিশুসহ কমপক্ষে সাতজন নিহত হয়েছে। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। সেন্ট্রাল আইওয়া, পার্কারসবার্গ এবং নিউ হার্টফোর্ডের ওপর দিয়ে বয়ে যাওয়া এই ঝড়ে ৫০ থেকে ৬০ টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। নিউ হার্ডফোর্ডে টর্ণেডোর আঘাতে নিহত হয়েছে ছয়জন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপ সরিয়ে লোকজনকে উদ্ধার করার চেষ্টা করছে। ১৮০০ অধিবাসীর শহর পার্কারর্সবার্গ। অন্যদিকে, নিউ হার্টফোর্ডে ৬৫০ জন লোকের বাস। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মিনেপলিসের মিনেসোটায় টর্ণেডোতে বেশ কয়েকটি বাড়ি-ঘর ভেঙে গেছে। মিনেসোটার হুগোয় নিহত হয়েছে ২ বছরের একটি শিশু। এছাড়াও কানসাসে টর্ণেডোয় গাড়ি উল্টে শনিবার বিকেলে দুইজন মানুষ নিহত হয়। এ বছর যুক্তরাষ্ট্রে টর্র্ণেডোয় এ পর্যন্ত ১শ'রও বেশি মানুষ নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩২৮ ঘ.