২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাতার সঙ্গে বিরোধ মেটাতে আরবদের মধ্যস্থতা চায় হামাস

প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহর সঙ্গে বিরোধ মেটাতে আরব দেশগুলোর মধ্যস্থতা চায় গেরিলা দল হামাস। রোববার আরব লীগের প্রধান আমর মুসা একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2008, 12:53 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

দুবাই, রোববার, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহর সঙ্গে বিরোধ মেটাতে আরব দেশগুলোর মধ্যস্থতা চায় গেরিলা দল হামাস। রোববার আরব লীগের প্রধান আমর মুসা একথা বলেছেন। আসার আল-আনওয়াত পত্রিকার প্রতিবেদনে মুসা বলেন, "হামাস নেতা খালেদ মেশাল টেলিফোনে তাকে তার দলের এই অবস্থানের কথা জানিয়েছেন। লেবাননের বিরোধ মেটানোয় সফলতার জন্য তাকে অভিনন্দন জানানোর সময় মেশাল তার দলের ওই ইচ্ছার কথা জানান। " মুসা আরও বলেন, "ভাই খালেদ আমার সঙ্গে কথা বলেছেন। তার কথায় একই ধরনের মধ্যস্থতার মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বী দুই দল হামাস ও ফাতার মধ্যে বিরোধ নিষ্পত্তির ইচ্ছা প্রকাশ পেয়েছে।" উল্লেখ্য, আরব লীগের উদ্যোগে গত সপ্তাহে লেবাননের নেতাদের সঙ্গে কাতারের চুক্তির মধ্য দিয়ে ১৮ মাসের রাজনৈতিক অচলবস্থা কেটে গেছে। মুসা বলেন, এই দৃষ্টান্তকে সামনে রেখে আরব লীগকে উদ্যাগী হয়ে আরও অনেক সমস্যা সমাধানে ভূমিকা রাখার জন্য এখন অনেকেই বলছেন। এর প্রথমেই আছে অখন্ড ফিলিস্তিন রাজনৈতিক পট প্রস্তুত করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪৩ঘ.