২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ পাচারের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রকে কিউবার চ্যালেঞ্জ

কিউবা সেদেশে নিযুক্ত শীর্ষ মার্কিন কূটনীতিক কিউবান ভিন্নমতাবলম্বীদের তহবিল সরবরাহ করেছেন বলে যে অভিযোগ উঠেছে তার জবাব দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছে। খবর বিবিসি অনলাইনের। মার্কিন কূটনীতিক মাইকেল পার্মলির বিরুদ্ধে মায়ামিতে বসবাসকারী কিউবার ভিন্নমতাবলম্বীদের কাছ থেকে কিউবাতে অর্থ পাচার করার অভিযোগ পুনর্ব্যক্ত করেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ পেরেস রক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2008, 05:54 AM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ঢাকা, ২৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--কিউবা সেদেশে নিযুক্ত শীর্ষ মার্কিন কূটনীতিক কিউবান ভিন্নমতাবলম্বীদের তহবিল সরবরাহ করেছেন বলে যে অভিযোগ উঠেছে তার জবাব দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছে। খবর বিবিসি অনলাইনের। মার্কিন কূটনীতিক মাইকেল পার্মলির বিরুদ্ধে মায়ামিতে বসবাসকারী কিউবার ভিন্নমতাবলম্বীদের কাছ থেকে কিউবাতে অর্থ পাচার করার অভিযোগ পুনর্ব্যক্ত করেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ পেরেস রক। হাভানায় এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন রক। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ সপ্তাহে বলেছে, তারা কোনো বেআইনী কাজ করেনি। যুক্তরাষ্ট্রের বাসিন্দারা কিউবায় তাদের আত্মীয়দের কাছে মোবাইল ফোন পাঠাতে পারবে বলে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বুধবার যে ঘোষণা দিয়েছেন তা-ও নাকচ করে দেন ফিলিপ রক। কিউবার অভিযোগ, শীর্ষ ভিন্নমতাবলম্বী মার্থা বিয়াত্রিস রকের কাছে বোমা হামলার পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত এক প্রবাসী কিউবানের টাকা পৌঁছে দেন মার্কিন কূটনীতিক পার্মলি । পেরেস রক বলেন, ভিডিও ও ই-মেইলের মতো প্রমাণে নিশ্চিত হওয়া গেছে, কূটনীতিক পার্মলি ও হাভানার মার্কিন কর্তৃপক্ষের (ইউএস ইন্টারেস্ট সেকশন) অন্যান্য কয়েকজন কর্মকর্তা উভয় দেশের আইন ভেঙেছেন। রক বলেন, যুক্তরাষ্ট্র কিউবাকে অস্থিতিশীল করার জন্য 'ভাড়াটে সৈনিকদের' নির্দেশ দিয়েছে। তিনি বলেন, "আমরা আশা করি যুক্তরাষ্ট্র কিউবায় তার কূটনীতিকদের আচরণ সংশোধন করার উদ্যোগ নেবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১১২৮ঘ.