প্যারিস, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অবসরভাতা পদ্ধতি সংস্কারের সরকারি পরিকল্পনার বিরুদ্ধে ট্রেড ইউনিয়নের দেশব্যাপী ধর্মঘট কর্মসূচিতে নতুন করে চাপের মুখে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। ওই পরিকল্পনার বিরুদ্ধে ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার পরিবহন ও অন্যান্য সেক্টরের অসংখ্য কর্মী ফ্রান্সের বিভিন্ন নগরীতে বিক্ষোভ করায় এমন চাপে পড়েছেন তিনি।
অবসরভাতা ভোক্তার বয়স বৃদ্ধি এবং অবসরভাতা নেওয়ার আগে তাদেরকে কাজে বাধ্য করার সরকারি পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ। বৃহস্পতিবারের এই বিক্ষোভ এ বছর সরকার-বিরোধী বিক্ষোভ বাড়ার লক্ষণ। আগামীতে বিক্ষোভ আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।
ফ্রান্সের শক্তিশালী সিজিটি ইউনিয়ন এর প্রধান বার্নার্ড থিবাল্ট ফ্রান্স ২ টেলিভিশন চ্যানেলে বলেন, "বিক্ষোভ বাড়তে থাকায় মনে হচ্ছে সরকারকে পরিকল্পনা পুনরায় পর্যালোচনা করতে হবে।"
ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটের মধ্যে বন্দরকর্মীরাও একদিনের প্রতিবাদের ডাক দিয়েছে। সরকার বুধবার সাহ্য্যা পরিকল্পনা পেশের পরও ডিজেলের দাম বাড়া নিয়ে জেলেদের প্রতিবাদ কর্মসূচি চলতে থাকায় জাহাজ চলাচলে চলমান বিঘে
bdnews24