২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে ইসরায়েল-সিরিয়া শান্তি আলোচনা শুরু

তুরস্কের মধ্যস্থতায় পরোক্ষ শান্তি আলোচনা শুরু করার কথা বুধবার জানিয়েছে ইসরায়েল ও সিরিয়া। ৮ বছরের মধ্যে দীর্ঘদিনের দুই শত্র" দেশের আলোচনায় বসার নিশ্চিত খবর এটাই প্রথম ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 08:53 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

জেরুজালেম, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তুরস্কের মধ্যস্থতায় পরোক্ষ শান্তি আলোচনা শুরু করার কথা বুধবার জানিয়েছে ইসরায়েল ও সিরিয়া। ৮ বছরের মধ্যে দীর্ঘদিনের দুই শত্র" দেশের আলোচনায় বসার নিশ্চিত খবর এটাই প্রথম । আলোচনার যৌথ বিবৃতিতে ইসরায়েল ও সিরিয়া বলেছে, সামগ্রিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তারা খোলামেলা আলোচনা শুরু করেছে। ৬০ বছর আগে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির সময় থেকে কাগজে-কলমে যুদ্ধে লিপ্ত থাকা দুই দেশের প্রতিনিধিরা আলোচনার জন্য ইস্তাম্বুলে এসেছেন বলে জানিয়েছে তুরস্ক। যুক্তরাষ্ট্র এই আলোচনায় কোনো আপত্তি জানায়নি। তবে তারা সন্ত্রাসে মদদ দেওয়ার জন্য আবারও সিরিয়ার সমালোচনা করেছে। এতে নতুন করে সামনে চলে এসেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিয়াসহ তাদের মিত্র ইরান ও লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের বৈরিতার বিষয়টি। ফলে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ জানুয়ারিতে ক্ষমতা ছাড়ার আগে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে শান্তিচুক্তির সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে। ঘুষ দুর্নীতির অভিযোগে পুলিশের জেরার প্রাক্কালে ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, "এই প্রক্রিয়া দীর্ঘ এবং জটিল হবে। কঠিন কোনো ছাড়ের মধ্য দিয়েও তা শেষ হতে পারে।" এ বক্তব্যর মধ্য দিয়ে ওলমার্ট সিরিয়াকে অধিকৃত গোলান মালভূমি ফিরিয়ে দেওয়ারই আভাস দিয়েছেন। ওলমার্ট আরও বলেন, "সর্বদাই গুলি করার চেয়ে কথা বলা ভালো।" তিনি কোন ছাড়ের কথা ভাবছেন সে সম্পর্কে কিছু বলেননি।" উল্লেখ্য, মাত্র ৮ মাস আগেই ইসরায়েল সিরিয়ার একটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল। যুক্তরাষ্ট্র বলছে, সিরিয়ার ওই স্থাপনাটি উত্তর কোরিয়ার নকশা করা। ইসরায়েল ও সিরিয়া বুধবার যৌথ বিবৃতিতে বলেছে, "দুপক্ষই এখন শান্তি স্থাপনের লক্ষ্যে আন্তরিকভাবে অবিরাম আলোচনা চালিয়ে যাবে।" সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মৌয়ালেম বলেছেন, "ইসরায়েল গোলান মালভূমি ফিরিয়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এই প্রতিশ্র"তি না পেলে আমরা আলোচনা চালিয়ে যেতে পারি না।" ওদিকে, ওলমার্ট ইতোমধ্যেই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে গোলান মালভূমি নিয়ে একটি খসড়া 'কর্মপদ্ধতি' দিয়েছেন। উল্লেখ্য, ইসরায়েল ১৯৬৭ সালে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয়। ওই মালভূমি ফেরত পাওয়া নিয়ে ২০০০ সালে সর্বশেষ সিরিয়ার সঙ্গে ইসরায়েলের শান্তি আলোচনা ভেঙে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এজে/১৪২৯ ঘ.