২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে তালেবান জঙ্গিদের সঙ্গে সরকারের শান্তি চুক্তি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকা থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্র"তি দিয়েছে সরকার। বুধাবার ওই অঞ্চলে তালেবান জঙ্গিদের সঙ্গে এক শান্তি চুক্তি স্বাক্ষরের পর সরকার এই প্রতিশ্র"তি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2008, 04:40 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

পেশওয়ার পাকিস্তান, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকা থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্র"তি দিয়েছে সরকার। বুধাবার ওই অঞ্চলে তালেবান জঙ্গিদের সঙ্গে এক শান্তি চুক্তি স্বাক্ষরের পর সরকার এই প্রতিশ্র"তি দিয়েছে। পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের সঙ্গে কোনো ধরনের চুক্তি বা আলোচনা জঙ্গিদের হামলার সুযোগ করে দেবে বলে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সতর্ক করে দেওয়ার একদিন পর পাকিস্তান জঙ্গিদের সঙ্গে এই চুক্তি করল। শান্তি চুক্তিতে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ কর্তৃপক্ষ ওই অঞ্চলে ইসলামিক শরিয়া আইন কার্যকর করতে রজি হয়েছে। বিনিময়ে জঙ্গিনেতা ফয়জুল্লাহও হামলা বন্ধ, মেয়েদের স্কুলে যেতে দেওয়া ও প্রকাশ্যে অস্ত্রবহন বন্ধে রাজি হয়েছেন। সীমান্ত প্রদেশের ঊর্ধ্বতন মন্ত্রী বশির আহমেদ বলেন, "আমরা আশা করছি এই শান্তি চুক্তি সোয়াত উপত্যকায় শান্তি আনবে।" আলোচনায় জঙ্গিদের প্রতিনিধি আলী বকস বলেন, সরকারের সঙ্গে এই চুক্তি নিয়ে তারা সন্তুষ্ট। পাকিস্তানের নবনির্বাচিত বেসামরিক সরকারের সঙ্গে বিদ্রোহীদের এ ধরনের সম্ভাব্য চুক্তির বিষয়ে গত মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। বুশ প্রশাসন মনে করছে পাকিস্তান সরকারের সঙ্গে বিদ্রোহীদের কোনো ধরনের চুক্তির ফলে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা বিদ্রোহীদের অবাধ বিচরণক্ষেত্রে সৃষ্টি হবে। আফগানিস্তানে ২০০১ সালে মার্কিন আগ্রাসনের পর অনেক তালেবান এবং আল কায়েদা নেতা পাকিস্তানের উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্থানে আশ্রয় নিয়েছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। ওয়াজিরিস্তান অঞ্চলে সরকারের প্রতিনিধি ও আদিবাসী গোষ্ঠীপতিদের সহায়তায় শাসিত অঞ্চল বা 'ফেডারেলি এডমিনিসটার্ড ট্রাইবাল এরিয়া' - এফএটিএ তে ওই সব আল কায়েদা ও তালেবান যোদ্ধারা অবস্থান নিয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। ধারণা করা হচ্ছে, ২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলার মূল হোতা ওসামা বিন লাদেন পাকিস্তান-আফগান সীমান্তের কোথাও লুকিয়ে আছেন। ওদিকে কংগ্রেসের শুনানিতে যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী জন নিগ্রোপন্টে পাকিস্তান সরকারের সঙ্গে বিদ্রোহীদের চুক্তির সম্ভাব্যতায় তার সরকারের শঙ্কার কথা জনিয়েছেন। এর আগে ২০০৬ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ বিদ্রোহীদের ছেড়ে দেওয়ার বিষয়ে একটা চুক্তি করেছিল। নিগ্রোপন্টে বলেন, "আমরা কি পাকিস্তানের সরকারের সঙ্গে চরমপন্থীদের সম্ভাব্য চুক্তির বা আলোচনার বিষয়ে উদ্বিগ্ন হচ্ছি...হ্যাঁ।" তিনি আরও বলেন, "আমি প্রত্যাশা করছি তারা চুক্তির মাধ্যমে চরমপন্থীদের এফএটিএ অঞ্চল ব্যবহার করে পাকিস্তান, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র বা বিশ্বের অন্য কোনো স্থানে হামলা করার সক্ষমতা অর্জনের সুযোগ প্রদান করবে না।" একইসঙ্গে তিনি বলেন, "সেখানে প্রচন্ড ঝুঁকি রয়েছে এবং আমরা সে বিষয়টি বারবারই স্মরণ করিয়ে দিচ্ছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২৩৫ ঘ.