২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল-সদরের ঘাঁটি দখলের লড়াইয়ে ইরাকি বাহিনী

ইরাকের সেনাবাহিনী মঙ্গলবার বাগদাদের সদর সিটির বস্তি দখলের অভিযান শুরু করেছে। এটি শিয়া নেতা মুকতাদা আল-সদরের শক্তিশালী ঘাঁটি। সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল কাসিম মুসাওয়ি একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2008, 07:57 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

বাগদাদ, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের সেনাবাহিনী মঙ্গলবার বাগদাদের সদর সিটির বস্তি দখলের অভিযান শুরু করেছে। এটি শিয়া নেতা মুকতাদা আল-সদরের শক্তিশালী ঘাঁটি। সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল কাসিম মুসাওয়ি একথা জানিয়েছেন। তিনি জানান, সেনারা পূর্ব বাগদাদে মঙ্গলবার সকাল থেকেই 'অপারেশন পিস' শুরু করেছে। সদর সিটির প্রতিটি জেলার ঢুকে পড়েছে সেনারা। তারা সব ওয়ান্টেড জঙ্গিকে গ্রেপ্তারের চেষ্টা চারাচ্ছে। মুসাওয়ি আরও জানান, " সেনারা সদর সিটির অনেক ভেতরে প্রবেশ করেছে এবং ওই এলাকার তৃতীয়াংশ দখল করে নিয়েছে।" সদর সিটির অধিবাসী নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, "সেনারা সদর সিটিতে প্রবেশের সময় কোনো প্রতিরোধের মুখে পড়েনি। তারা এখানে প্রবেশের সময় পরিস্থিতি শান্ত ছিল।" উল্লেখ্য, ইরাকে ৭ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধে ক্ষমতাসীন শিয়া জোট এবং মুকতাদা আল সদরের দলের মধ্যে এ মাসে পার্লামেন্টে চুক্তি হয়েছে। তারপরও শিয়া মিলিশিয়া ও নিরাপত্তা বাহিনীর মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৪৬ঘ.