২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেশি তাড়াহুড়ো করবেন না: ওবামাকে হিলারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন লাভ দাবির দ্বারপ্রান্তে চলে আসা বারাক ওবামাকে বেশি তাড়াহুড়ো না করার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটন। কেনটাকি এবং অরেগনের প্রাইমারি শেষ হওয়ার আগেই জয় দাবি না করার ব্যাপারে তিনি ওবামাকে সতর্ক করে দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2008, 07:00 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ন্যাশভিল, কেনটাকি, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন লাভ দাবির দ্বারপ্রান্তে চলে আসা বারাক ওবামাকে বেশি তাড়াহুড়ো না করার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটন। কেনটাকি এবং অরেগনের প্রাইমারি শেষ হওয়ার আগেই জয় দাবি না করার ব্যাপারে তিনি ওবামাকে সতর্ক করে দেন। নভেম্বরের নির্বাচনের দিকে তাকিয়ে ওবামা রিপাবলিকান প্রার্থী ম্যাককেইনের বিরুদ্ধে প্রচারাভিযান শুরুর পরপরই হিলারি তাকে অত তাড়াহুড়ো না করতে বললেন। কেনটাকির ন্যাসভিলে এক জনসমাবেশে হিলারি বলেন, "এই জায়গায় আমরা চূড়ান্ত ফলের কাছাকাছি পৌঁছেছি।" এতদিনের বিভিন্ন প্রাইমারিতে ওবামার টানা জয় এমনকি ডেলিগেটদের ভোটে ওবামা অনেক বেশি এগিয়ে থাকলেও হিলারি ৩ জুনের শেষ ফলাফল না দেখা পর্যন্ত প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান নাকচ করে আসছেন। মেসভিলে এ নিউ ইয়র্কের সিনেটর হিলারি বলেন, "মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেটদের ভোট আমরা কেউই পাব না। কিন্তু আমার বিরোধী প্রার্থী ও তার সমর্থকরা এই সমর্থন দাবি করবে তা আমি বুঝতে পারছি।" ওবামা অবশ্য রোববার অরেগনে সাংবাদিকদের বলেছেন, "তিনি মঙ্গলবার প্রাইমারি অনুষ্ঠানের দিন জয় দাবি করার কোনো পরিকল্পনা করেননি।" তিনি বলেন, "ডেলিগেট ও সুপার ডেলিগেটদের পর্যাপ্ত সমর্থন না পাওয়া পর্যন্ত আমি মনোনয়ন পাব না। আর সেকারণেই আমরা জয় দাবি করতে পারি না।" তবে মঙ্গলবারের প্রাইমারির পর ওবামা ডেলিগেটদের সংখ্যাগরিষ্ঠ ভোট লাভের দাবি করবেন বলে মনে করা হচ্ছে। অবশ্য তারপরও সুপারডেরিগেটদের সমর্থন ছাড়া মনোনয়ন পেতে প্রয়োজনীয় ২০২৬ ভোটের ৭৫ টি ভোট কম থাকবে ওবামার। পার্টির কর্মকর্তারা একথা বলেছেন। তবে বিভিন্ন রাজ্যের ভোটে ওবামা এ পর্যন্ত বেশির ভাগ ডেলিগেটের সমর্থন লাভ করে আসায় বাদবাকী ডেলিগেটদের সমর্থনও তার ভাগ্যেই জোটা উচিত বলে মনে করছেন তিনি। ওদিকে, হিলারি বলছেন, সুপারডেলিগেটদেও উচিত তার যুক্তিতর্ককেই আমল দেওয়া। আর তা হচ্ছে এই যে, তিনিই নির্বাচনে ম্যাককেইনের বিরুদ্ধে ওবামার চেয়ে বেশি শক্তিশালী প্রার্থী হবেন। তাছাড়া, পেনিসেলভেনিয়া এবং ওহাইওতে হিলারির বিশাল জয়ও তাকে একটি শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছে যা ওবামা তৈরি করতে পারেন নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২৩৮ঘ.