২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেরুতে বাণিজ্য ও জলবায়ু সম্মেলনে ইইউ-ল্যাতিন আমেরিকা

রাজনৈতিক মতবিভেদের মধ্যে বাণিজ্য ও জলবায়ু পরিবর্তন নিয়ে শুক্রবার পেরুতে বৈঠকে মিলিত হয়েছেন ইইউ ও ল্যাতিন আমেরিকার নেতারা। কিস্তু নেতাদের মতবিরোধ দারিদ্র্য দূরীকরণ ও বিশ্ব উষ্ণায়ন রোধের প্রচেষ্টা ক্ষুন্ন করার হুমকি সৃষ্টি করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2008, 10:17 AM

Updated : 26 Aug 2022, 01:51 PM

লিমা, শুক্রবার, ১৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---রাজনৈতিক মতবিভেদের মধ্যে বাণিজ্য ও জলবায়ু পরিবর্তন নিয়ে শুক্রবার পেরুতে বৈঠকে মিলিত হয়েছেন ইইউ ও ল্যাতিন আমেরিকার নেতারা। কিস্তু নেতাদের মতবিরোধ দারিদ্র্য দূরীকরণ ও বিশ্ব উষ্ণায়ন রোধের প্রচেষ্টা ক্ষুন্ন করার হুমকি সৃষ্টি করছে। মুক্ত বাণিজ্য প্রশ্নে আঞ্চলিক নেতাদের সঙ্গে একমত নন বামপন্থী বলিভিয়ান প্রেসিডেন্ট এভো মোরেলস। ওদিকে, ভেনেজুয়েলার সঙ্গে প্রতিবেশী কলম্বিয়ার উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। মুক্ত বাণিজ্যের পক্ষে থাকা পেরু বলিভিয়ার সঙ্গে একমত নয়। পেরুর প্রেসিডেন্ট অ্যালেন গার্সিয়া বৃহস্পতিবার বলেছেন, "আমরা বিভিন্ন গতিতে এগুতে পারি। কিন্তু আমাদের এগুতে দিন।" তিনি বলেন, পেরুকে ইইউ'র মত দ্রুতগতিতে এগুতে দেওয়া উচিত। কিন্তু মোরেলস মনে করেন, মুক্ত বাণিজ্য চুক্তির কারণে তার দেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারে। লিমায় সাংবাদিকদের তিনি বলেন, "আমরা বাণিজ্য চাই। কিন্তু সুষ্ঠু বাণিজ্য চাই।" ওদিকে, জার্মানির চ্যান্সেলন আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, ইইউ বাণিজ্যের পথ সহজ এবং উন্মুক্ত রাখতে ইচ্ছুক। তবে ম্যার্কেল একথা বললেও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের তাকে নিয়ে সমালোচনা বা বিরূপ মন্তব্যের ব্যাপারে কিছু বলেননি। ক্যাভেজ মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সহ কনজারভেটিভ নেতা নেত্রীদের সমালোচনা প্রায়ই করে থাকেন। ম্যার্কেল সম্পর্কেও তিনি বিরূপ এবং নেতিবাচক মন্তব্য করেছেন। ম্যার্কেল ইইউ এবং ল্যাতিন আমেরিকার সম্পর্ক খারাপ করছেন বলে অভিযোগ করেছিলেন শ্যাভেজ। শ্যাভেজ একইসঙ্গে কলম্বিয়া সম্পর্কে বিরূপ মন্তব্য করেও পরিস্থিতিকে যুদ্ধের পর্যায়ে নিয়ে গেছেন। এ সমস্ত বিরোধ ইইউ-ল্যাতিন আমেরিকার এই পঞ্চম সম্মেলনকে প্রভাবিত করবে বলেই মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৩০ঘ.