২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের নতুন ঝড়ের আঘাতে দুর্গতদের দুর্ভোগ বাড়ছে

মিয়ানমারে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় নার্গিসের তাণ্ডবে দুর্গত ইরাবতী ব-দ্বীপ অঞ্চলের মানুষেরা শুক্রবার নতুন আরেকটি ঝড়ের কবলে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2008, 07:24 AM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ইয়াঙ্গুন, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিয়ানমারে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় নার্গিসের তাণ্ডবে দুর্গত ইরাবতী ব-দ্বীপ অঞ্চলের মানুষেরা শুক্রবার নতুন আরেকটি ঝড়ের কবলে পড়েছে। নতুন এ গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের কবলে পড়ে এখানকার ঘূর্ণিঝড় দুর্গত প্রায় ২৫ লাখ মানুষের দুর্ভোগ আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝড় ও বৃষ্টির কারণে সামরিক জান্তার এমনিতেই অপ্রতুল ত্রাণ তৎপরতা ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ওদিকে, ত্রাণ সরবরাহে নিয়োজিত স্থানীয় সেনা ইউনিটগুলোর বিরুদ্ধে খাদ্য ও অন্যান্য ত্রানসামগ্রী লুটপাটের গুজব ছড়িয়ে পড়ার পর ত্রাণ সামগ্রী বিক্রি কিংবা ত্রাণ বিতরণে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সামরিক জান্তা। রাষ্ট্রীয় গণমাধ্যমে শুক্রবার এ ঘোষণা প্রচার করা হয়। (বিস্তারিত আসছে) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩১৩ ঘ.