২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন প্রতিনিধি পরিষদে ইরাক যুদ্ধ তহবিল নাকচ

মার্কিন প্রতিনিধি পরিষদ বৃহস্পতিবার ইরাক যুদ্ধের জন্য পেন্টাগনকে ১৬২ দশমিক ৫ বিলিয়ন ডলার বরাদ্দ বিল নাকচ করেছে। ২০০৯ সালের মাঝামাঝি পর্যন্ত ইরাক ও আফগান যুদ্ধের খরচ যোগাতে প্রেসিডেন্ট বুশের চাওয়া ওই অর্থ বরাদ্দের বিলটি ১৪৯-১৪১ ভোটে নাকচ হয়। উপরন্তু সিনেটে পাঠানো হয় ইরাক থেকে সেনা প্রত্যাহার পরিকল্পনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2008, 04:45 AM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ওয়াশিংটন, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন প্রতিনিধি পরিষদ বৃহস্পতিবার ইরাক যুদ্ধের জন্য পেন্টাগনকে ১৬২ দশমিক ৫ বিলিয়ন ডলার বরাদ্দ বিল নাকচ করেছে। ২০০৯ সালের মাঝামাঝি পর্যন্ত ইরাক ও আফগান যুদ্ধের খরচ যোগাতে প্রেসিডেন্ট বুশের চাওয়া ওই অর্থ বরাদ্দের বিলটি ১৪৯-১৪১ ভোটে নাকচ হয়। উপরন্তু সিনেটে পাঠানো হয় ইরাক থেকে সেনা প্রত্যাহার পরিকল্পনা। বিতর্কিত ওই পরিকল্পনা পাস হলে অজনপ্রিয় ইরাক যুদ্ধ পরিচালনার পুনরায় অর্থ যোগাড়ের সুযোগ পাবে বুশ প্রশাসন। ইরাক ও আফগান যুদ্ধ বিরোধী ডেমোক্র্যাটদের একটি বড় অংশ বৃহস্পতিবার ১৬২ দশমিক ৫ বিলিয়ন ডলারের তহবিল আইনের বিপক্ষে ভোট দেয়। আর 'হ্যাঁ' কিংবা 'না' কোন পক্ষেই ভোট দেননি ১৩২ জন রিপাবলিকান। রিপাবলিকানদের এই অবস্থান নভেম্বরের নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতিকে নতুন করে জটিল বিতর্কে টেনে আনছে। এই নির্বাচনে রিপাবলিকানরা পরাজয়েরই আশঙ্কা করছে। ভোটের পর মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতা ওহাইওর জন বোয়েহনার সাংবাদিকদের বলেন, তিনি চান প্রেসিডেন্ট বুশের আবেদনকৃত ইরাক যুদ্ধ তহবিল কোনো শর্ত ছাড়াই অনুমোদন পাক। কিন্তু প্রতিনিধি পরিষদের ভোটের পরপরই সিনেটে বুশের ইরাক যুদ্ধ তহবিলটি পুরোপুরি পাস হলেও এতে ইরাক মিশন পরিবর্তন করে ফেলার শর্ত জুড়ে দেওয়া হয়। বলা হয়, ইরাকে সেনারা লড়াইয়ে লিপ্ত থাকার বদলে কেবল সন্ত্রাস বিরোধী কর্যক্রম ও ইরাকি সেনা প্রশিক্ষণের কাজ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এএমটি/১২৪৭ ঘ.