২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাদের সঙ্গে সুদানের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন, খার্তুমে অনির্দিষ্টকালের কারফিউ

সুদান সরকার রোববার প্রতিবেশী দেশ চাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। রাজধানী খার্তুমে শনিবার দারফুর বিদ্রোহীদের হামলার পর এ সিদ্ধান্ত নিল দেশটি। চাদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবাই দারফুর বিদ্রোহীদের মদদ দিচ্ছেন বলে অভিযোগ করে আসছে সুদান। ওদিকে, রাজধানী খার্তুমে শনিবার রাতে জারি করা কারফিউ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছে সুদান। রোববার সরকারি কর্মকর্তারা এসব কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2008, 07:37 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

খার্তুম, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সুদান সরকার রোববার প্রতিবেশী দেশ চাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। রাজধানী খার্তুমে শনিবার দারফুর বিদ্রোহীদের হামলার পর এ সিদ্ধান্ত নিল দেশটি। চাদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবাই দারফুর বিদ্রোহীদের মদদ দিচ্ছেন বলে অভিযোগ করে আসছে সুদান। ওদিকে, রাজধানী খার্তুমে শনিবার রাতে জারি করা কারফিউ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছে সুদান। রোববার সরকারি কর্মকর্তারা এসব কথা জানান। সুদানি কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষমতা দখলের লক্ষ্যে শনিবার রাজধানী খার্তুমে হামলা চালায় দারফুর বিদ্রোহীরা। কিন্ত খার্তুমের শহরতলী এলাকায় বিদ্রোহী হামলা ঠেকিয়ে দিতে সক্ষম হয় সুদানি সেনারা। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বাশির বলেন, "আমরা এখন ওই রাজত্বের (চাদ) সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছি"। বশির বলেন, "ওই শক্তি (হামলার পেছনে থাকা) আসলে চাদের বাহিনী, এবং তারা চাদের মদদপুষ্ট ও চাদ সমর্থিত, ইব্রাহিম খলিলের নেতৃত্বে তারা চাদের ভেতর থেকেই এ হামলা চালিয়েছে।" ইব্রাহিম খলিল সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের বিদ্রোহী গ্র"প 'জাস্টিস এন্ড ইকুইটি মুভমেন্ট' এর নেতা। খার্তুমের নগরকেন্দ্রের কাছে নীল নদের অপর পারে অবস্থিত শহরতলী ওমদুরমান এলাকায় শনিবার বিদ্রোহীদের সঙ্গে সেনাদের ওই সংঘর্ষ হয়। এসময় ভারী অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ বর্ষণের শব্দে কেঁপে ওঠে পুরো খার্তুম। সেনারা ভারী সেনাযানের সঙ্গে হেলিকপ্টারও ব্যবহার করে বিদ্রোহী দমনাভিযানে। সংঘর্ষ চলাকালে শনিবার রাতে রাজধানী খার্তুমে কারফিউ জারি করা হয়। এক দশকেরও বেশি সময় ধরে চলা এই সংঘতে এবারই প্রথম রাজধানী খার্তুমে হামলা চালালো দারফুর বিদ্রোহীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১১৪১৫ ঘ.