প্রিটোরিয়া, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়েতে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের বিরুদ্ধে লড়বেন বিরোধীদলীয় নেতা মরগান সাভাঙ্গিরাই। শনিবার তিনি এ কথা জানিয়েছেন।
তবে মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) নেতা সাভাঙ্গিরাই জানিয়েছেন, বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকে নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হলেই কেবল তিনি নির্বাচনে অংশ নেবেন, তা না হলে নয়। এমডিসি অভিযোগ করেছে, প্রেসিডেন্ট মুগাবে ও তার দল জানু-পিএফ পার্টি ভোটারদের ভয় দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে।
দক্ষিণ আফ্রিকায় এক সংবাদ সম্মেলনে সাভাঙ্গিরাই বলেন, "দ্বিতীয় দফার নির্বাচনে এমডিসি লড়বে। আমিও প্রস্তুত এবং চূড়ান্ত প্রতিযোগিতার জন্য জনগণও প্রস্তুত।"
দ্বিতীয় দফায় নির্বাচনে অংশ নেওয়ার কথা এই প্রথম জানালো এমডিসি। এর আগে তারা দাবি করে আসছিল গত ২৯ মার্চের নির্বাচনে তাদের নেতা সাভাঙ্গিরাই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। কাজেই দ্বিতীয় দফায় নির্বাচনের কোনো প্রয়োজন নেই।
২৯ মার্চের নির্বাচনের দীর্ঘদিন পর নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী সাভাঙ্গিরাই পান ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট এবং মুগাবে পান ৪৩ দশমিক ২ শতাংশ ভোট। কোনো প্রার্থীই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় দফায় নির্বাচনের ঘোষণা দেয়। এর পরপরই মুগাবে জানান, দ্বিতীয় দফায় নির্বাচনের জন্য তিনি প্রস্তুত। তবে সাভাঙ্গিরাই দাবি করে আসছিলেন দ্বিতীয় দফায় নির্বাচনের প্রয়োজন নেই। কাজেই তিনি ওই নির্বাচনে অংশ নেবেন না।
নির্বাচনে অংশ নেওয়ার জন্য শর্ত দিয়ে সাভাঙ্গিরাই বলেন, "আমরা চাই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বিনা বাধায় নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দিতে হবে। আন্তর্জাতিক গণমাধ্যমকেও নির্বাচন কাভারের সুযোগ দিতে হবে।"
২৯ মার্চের বিতর্কিত নির্বাচন নিয়ে আলোচনার জন্য গত শুক্রবার জিম্বাবুয়ে পৌঁছান আঞ্চলিক মধ্যস্থতাকারী ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকি। জিম্বাবুয়ের বর্তমান সংটক নিয়ে নরম অবস্থানের কারণে ইতিমধ্যে দেশে এবং দেশের বাইরে সমালোচনার মুখোমুখি এমবেকি। এই সফরে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সঙ্গে তার বৈঠক করার কথা আছে। তবে দেশটির বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ'র (এমডিসি) সঙ্গে তিনি কোনো আলোচনা করবেন কি-না তা জানা যায়নি।
জিম্বাবুয়ের সংকট সমাধানের জন্য আফ্রিকার দেশগুলোকে আরও জোরালো উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে পশ্চিমা শক্তিগুলো।
সংকট সমাধানে আন্তর্জাতিক স
bdnews24