হারারে, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের বিতর্কিত নির্বাচন নিয়ে আলোচনার জন্য শুক্রবার জিম্বাবুয়ে পৌঁছেছেন আঞ্চলিক মধ্যস্থতাকারী ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকি। দেশটিতে নির্বাচন পরবর্তী সংকট ও দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দেওয়ায় সংঘাতের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে।
জিম্বাবুয়ের বর্তমান সংটক নিয়ে নরম অবস্থানের কারণে ইতিমধ্যে দেশে এবং দেশের বাইরে সমালোচনার মুখোমুখি এমবেকি জিম্বাবুয়েতে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সঙ্গে বৈঠক করবেন। তবে দেশটির বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) এর সঙ্গে তিনি কোনো আলোচনা করবেন কি-না তা জানা যায়নি।
গত ২৯ মার্চের নির্বাচনের কিছুদিন পর থেকে দেশের বাইরে আছেন এমডিসি নেতা মরগান সাভাঙ্গিরাই। তিনি দাবি করেছেন, নির্বাচনে তিনি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। কাজেই দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রয়োজন নেই।
জিম্বাবুয়ের নির্বাচন কমিশন দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিলেও এমডিসি জানিয়েছে নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। তবে এ বিষয়ে সাভাঙ্গিরাই এখনো পরিস্কার করে কিছু বলেননি।
সাভাঙ্গিরাই দ্বিতীয় দফায় নির্বাচনে অংশ না নিলে দেশটির নির্বাচনী আইন অনুযায়ী মুগাবে প্রেসিডেন্ট হয়ে যাবেন। মুগাবে ১৯৮০ সাল থেকে জিম্বাবুয়ের ক্ষমতায় আছেন।
আঞ্চলিক শক্তি দক্ষিণ আফ্রিকা চেষ্টা করছে, আলাপ আলোচনার মাধ্যমে জিম্বাবুয়ের সংকটের সমাধান করতে। নির্বাচনের পর সর্বশেষ এমবেকি যখন মুগাবের মুখোমুখি হয়েছিলেন তখন এমবেকি জানিয়েছিলেন জিম্বাবুয়েতে কোনো সংকটের সৃষ্টি হয়নি। তার এই মন্তব্য তখন আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার ঝড় তোলে।
জিম্বাবুয়ের সংকট সমাধানের জন্য আফ্রিকার দেশগুলোকে আরও জোরালো উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে পশ্চিমা শক্তিগুলো।
সংকট সমাধানে আন্তর্জাতিক স
bdnews24