২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিজবুল্লাহর দখলে বৈরুতের একাংশ, তিন দিনের সহিংসতায় নিহত ১০

সংঘর্ষের তৃতীয় দিনে শুক্রবার বৈরুতের একটা বড় অংশ দখলে নিয়ে নিয়েছে হিজবুল্লাহ ও তাদের সহযোগী যোদ্ধারা। এছাড়া যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারের অনুসারীদের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধাদের চলমান সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ১০ জন নিহত এবং কমপক্ষে ২০ আহত হয়েছেন। লেবাননের নিরাপত্তা সূত্রগুলো একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2008, 08:28 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

বৈরুত, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সংঘর্ষের তৃতীয় দিনে শুক্রবার বৈরুতের একটা বড় অংশ দখলে নিয়ে নিয়েছে হিজবুল্লাহ ও তাদের সহযোগী যোদ্ধারা। এছাড়া যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারের অনুসারীদের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধাদের চলমান সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ১০ জন নিহত এবং কমপক্ষে ২০ আহত হয়েছেন। লেবাননের নিরাপত্তা সূত্রগুলো একথা জানিয়েছে। হিজবুল্লাহ নিজেদের আলাদা টেলিযোগাযোগ নেটওয়ার্ক পরিচালনা ও বৈরুত বিমানবন্দরে গোয়েন্দা ক্যামেরা বসিয়ে রাষ্ট্রের সার্বভৌমত্ব খর্ব করছে বলে সরকার অভিযোগ করার পরদিন থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ বৃহস্পতিবার সরকারের এই সিদ্ধান্তকে যুদ্ধের ঘোষণা বলে অভিহিত করেছেন। সরকার সমর্থক 'ফিউচার নিউজ টেলিভিশন' এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শুক্রবার চ্যানেলটির স