জম্মু, ভারত, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের কাশ্মিরে বৃহস্পতিবার পাহাড়ি এলাকায় একটি বাস নদীতে পড়ে ২৮ জন নিহত হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাহাড়ি পথে বাঁক ঘুরতে গিয়ে বাসটি পার্শ্ববর্তী চেনাব নদীতে পড়ে যায়।
পুলিশের এক মুখপাত্র বলেন, "এখনও পর্যন্ত ২৮টি লাশ উদ্ধার করা হয়েছে, তবে নিহতের সংখ্যা বাড়তে পারে।"
ওই মুখপাত্র আরও জানান, উদ্ধারকর্মীরা আরও লাশ উদ্ধারের চেষ্টা করছে কিন্তু পাথুরে ভূমির জন্য উদ্ধার কাজে বিঘ
bdnews24