২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলর ৬০ বছর, আরবদের দাবি বর্ণবাদ বেড়েছে

ইসরায়েলের সালওয়া আবু জাবের মনে করেন, তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো ইসরায়েলে আরবরা যে বর্ণ বৈষম্যের শিকার সে কথাই নির্দেশ করে। ইহুদি রাষ্ট্রটি প্রতিষ্ঠার ৬০ বছর পর এমন অভিযোগই করল ইসরায়েলি আরবরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2008, 10:02 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

শাখনিন, ইসরায়েল, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের সালওয়া আবু জাবের মনে করেন, তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো ইসরায়েলে আরবরা যে বর্ণ বৈষম্যের শিকার সে কথাই নির্দেশ করে। ইহুদি রাষ্ট্রটি প্রতিষ্ঠার ৬০ বছর পর এমন অভিযোগই করল ইসরায়েলি আরবরা। চার সন্তানের জননী ৩২ বছর বয়সের আবু জাবের জানান, তার ছোট মেয়ের বয়স পাঁচ বছর। সে কখনও তার বাবাকে দেখেনি। ইসরায়েলি সরকার তাকে জোর করে অধিকৃত পশ্চিম তীরে পাঠিয়েছে। তিনি আরও জানান, পাঁচ বছর ধরে স্বামীর কাছ থেকে আলাদা রেখে তাকে বিবাহ বিচ্ছেদে বাধ্য করা হচ্ছে। তার মতো কয়েক হাজার পরিবার তাদের পরিবারের অন্য সদস্যদের থেকে বিচ্ছিন্ন থাকতে বাধ্য হচ্ছে। ২০০০ সালে ফিলিস্তিনিরা ইনতিফাদা শুরু করার পর ২০০৩ সাল থেকে পশ্চিম তীরে বসবাসরত ফিলিস্তিনিদের ইসরায়েলে পরিবারের সদস্যদের সঙ্গে দেখাসাক্ষাৎ করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় নিরাপত্তার অজুহাত দেখিয়ে। আবু জাবের বলেন, "সত্যিকার অর্থে ইসরায়েল আমাদের ওপর বিবাহ বিচ্ছেদ চাপিয়ে দিচ্ছে।" সেইসঙ্গে তিনি আরও বলেন, "আমরা আর এভাবে জীবন এগিয়ে নিয়ে যেতে পারছি না। এটা যদি বর্ণবাদ না হয় তবে কি?" ইসরায়েলের সুপ্রিম কোর্ট দেশটির প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তির প্রাক্কালে এ সপ্তাহেই জানিয়েছে, পরিবারের সদস্যদের আলাদা করে রাখার অভিযোগে মানবাধিকার সংস্থাগুলো যে মামলা করেছে তার যথার্ততা রয়েছে। আরবরা অভিযোগ করে আসছে, ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকেই আরবদের হত্যা এবং বর্ণবাদ বৃদ্ধি পেয়েছে। ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে ওই দেশে প্রায় ১ লাখ ২০ হাজার আরব বসবাস করছে। ইসরায়েলিদের মধ্যে প্রতি পাঁচজনে একজন আরব। তবে এদের অনেকেই নিজেদের ফিলিস্তিনি বলে পরিচয় দিতে পছন্দ করে। তাদের অনেক আপনজন এখনো ফিলিস্তিনে বসবাস করে। আরবরা আরও জানায়, তাদের চাকরি, বাড়ি-ঘর এবং জমি পাওয়ার জন্যও সংগ্রাম করতে হয়। দ্য এসোসিয়েশন ফর সিভিল রাইটস ইন ইসরায়েল (এসিআরআই)' বার্ষিক প্রতিবেদনে জানায়, "নিজেদের অধিকার নিশ্চিত করার জন্য অন্যদের তুলনায় আরবদের বেশি সংগ্রাম করতে হচ্ছে।" এছাড়াও আরবদের মধ্যে ইসরায়েলি নাগরিকদের তুলনায় দারিদ্র্যের মাত্রা চারগুণ বেশি। সা