পেশোয়ার, পাকিস্তান মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বান্নু শহরে মঙ্গলবার একটি পুলিশ টহল চৌকিতে আত্মঘাতী বোমা হামলায় দুই বেসামরিক লোক নিহত এবং এক সেনাসহ আরও পাঁচজন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
সন্দেহভাজন হামলাকারী একটি অটো-রিক্সা টেক্সিতে করে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের বান্নু শহরের ওই টহল চৌকিটির কাছে আসেন। এরপর তিনি টেক্সিটি থেকে নেমেই বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেন।
সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, "দুইজন বেসামরিক লোক নিহত হয়েছে। এদের একজন টেক্সিতে বসা ছিলেন এবং অন্যজন পথচারী।"
ওদিকে, মঙ্গলবারই উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের সোয়াত উপত্যকায় এক সন্দেহভাজন জঙ্গি দুই পুলিশকে গুলি করে হত্যা করেছে। এ নিয়ে গত দুই দিনে এলাকাটিতে দ্বিতীয়বারের মতো জঙ্গিদের হাতে পুলিশ সদস্য নিহত হত্যার ঘটনা ঘটল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১৭৩৮ ঘ.
bdnews24