সউল, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স) - দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার কৃষি মন্ত্রাণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সিউল জেলা সরকারের কার্যালয়ে চার প্রজাতির মরা পাখি পরীক্ষা করে এদের মধ্যে বার্ড ফ্লু'র জীবানু পাওয়া গেছে।
একমাসের মধ্যে দক্ষিণ কোরিয়া সরকার ২৪ টি হাঁস মুরগির খামারে মারাত্মক এইচ৫এন১ ছড়িয়ে পড়ার কথা স্বীকার করেছে। এছাড়াও ভাইরাস ছড়িয়ে পড়া বন্ধ করার জন্য প্রায় ৫০ লাখ হাঁস মুরগি মেরে ফেলা হয়েছে। ২০০৩ সাল থেকে এ পর্যন্ত এটাই সবচেয়ে দ্রুত বার্ড ফ্লু ছড়ানোর ঘটনা।
চার ধরনের পাখির মধ্যে ৫৭টি মুরগিসহ হাঁস এবং টার্কি মুরগি রয়েছে। মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, মরা পাখিগুলো এইচ৫এন১ আক্রান্ত হয়েছিল কিনা তা নিশ্চিত হওয়ার জন্যই পরীক্ষা করা হয়েছে।
এর আগে ২০০৩-২০০৪ সালে বার্ড ফ্লু ছড়িয়ে পড়লে ৫২ লাখ ৯০ হাজার হাঁস মুরগি মেরে ফেলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৩৫ ঘ.
bdnews24