২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকি জঙ্গিদের ইরানে প্রশিক্ষণ দিচ্ছে হিজবুল্লাহ: নিউ ইয়র্ক টাইমস

ইরান সমর্থিত লেবাননের গেরিলা সংগঠন হিজবুল্লাহ ইরাকি জঙ্গিদের ইরাকে প্রশিক্ষণ দিচ্ছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস সোমবার এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2008, 02:07 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ওয়াশিংটন, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান সমর্থিত লেবাননের গেরিলা সংগঠন হিজবুল্লাহ ইরাকি জঙ্গিদের ইরাকে প্রশিক্ষণ দিচ্ছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস সোমবার এ খবর জানিয়েছে। কর্মকর্তারা পত্রিকাটিকে জানিয়েছেন, গত বছর ইরাকে আটক চার শিয়া জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে এ তথ্য পাওয়া গেছে। পত্রিকাটি জানায়, মার্কিন কর্মকর্তারা গত সপ্তাহেই এই তথ্য ইরাক সরকারকে দিয়েছে। ইরাকের শিয়া জঙ্গিদের ইরান সরকার সহযোগিতা করছে- এমন প্রমাণ ইরান সরকারকে দিতে গত সপ্তাহে ইরাকের একটি প্রতিনিধিদল ইরান যাওয়ার আগেই তারা বিষয়টি ইরাক সরকারকে জানিয়েছে। ইরাকের প্রতিনিধিরা বিষয়টি ইরান সরকারকে জানিয়েছে কিনা পত্রিকাটি সে ব্যাপারে কিছু উল্লেখ করেনি। তবে ইরান থেকে প্রতিনিধি দল দেশে ফেরার পর ইরাক সরকারের এক মুখপাত্র গত শনিবার জানান, ইরাকে কোনো ধরনের হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে, ইরাকে মার্কিন বাহিনী ও ইরাকি বাহিনীর ওপর আঘাত হানার জন্য ইরাকের শিয়া বিদ্রোহিদের অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সাহায্য করছে ইরান। বিষয়টি ইরান সরকারকে জানানো হয়েছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মনে হচ্ছে ইরাকের শিয়া বিদ্রোহিদের ছোট ছোট গ্র"প ইরানে গিয়ে প্রশিক্ষণ নিচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, তেহরানের কাছাকাছি ইরানের ইসলামিক রেভল্যুশনারী গার্ড কমান্ডের কুদস বাহিনীর কয়েকটি ক্যাম্পে ইরাকিদের প্রশিক্ষণ দিচ্ছে হিজবুল্লাহ জঙ্গিরা। ইরাক সরকার সোমবার জানিয়েছে, ইরাকে ইরানের হস্তক্ষেপের বিভিন্ন প্রমাণ সংগ্রহের জন্য প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এ সমস্ত প্রমাণ তেহরানের কাছে হস্তান্তর করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯৫০ ঘ.