২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা

ইরাকে রোববার এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। সেরবা আব্দুল-ওয়াহাব নামের ওই সাংবাদিক গাড়িতে চড়ে উত্তরাঞ্চীয় মসুল শহর দিয়ে যাওয়ার সময় তাকে গাড়ি থেকে নামিয়ে এ হত্যা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2008, 02:18 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

মসুল, ইরাক, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে রোববার এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। সেরবা আব্দুল-ওয়াহাব নামের ওই সাংবাদিক গাড়িতে চড়ে উত্তরাঞ্চীয় মসুল শহর দিয়ে যাওয়ার সময় তাকে গাড়ি থেকে নামিয়ে এ হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, সেরবা নির্ধারিত দায়িত্ব পালনের জন্য ট্যাক্সিতে চড়ে পূর্ব মুসল দিয়ে যাচ্ছিলেন। এ সময় বন্দুকধারীরা জোরপূর্বক তাকে ট্যাক্সি থেকে নামায় এবং তার মাথায় গুলি করে। সেরবা কোন সংবাদ প্রতিষ্ঠানের কর্মী সে বিষয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে। এছাড়া তাকে কেন হামলা করা হল সে বিষয়েও পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি। সাংবাদিকদের নিউ ইয়র্ক ভিত্তিক সংগঠন 'কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস' (সিপিজে) এর মতে ২০০৩ সালে মার্কিন আগ্রাসন শুরুর পর সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গায় পরিণত হয়েছে ইরাক। সিপিজে'র হিসেব মতে মার্কিন আগ্রাসন শুরুর পর সেরবা আব্দুল-ওয়াহাব হত্যাকাণ্ডের আগ পর্যন্ত ইরাকে সেদেশের এবং বিদেশী মিলিয়ে মোট ১২৭ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/২০০৮ ঘ.