ইয়াঙ্গুন, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঘণ্টায় সর্বোচ্চ ১২০ মাইল বেগে শনিবার ভোরে মিয়ানমারের বৃহত্তম নগরী ইয়াঙ্গুনে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় নার্গিস। প্রচণ্ড শক্তিশালী এ ঘূর্ণিঝড়ের আঘাতে দেশটির এ সাবেক রাজধানীতে অসংখ্য ঘর-বাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি গাছ-পালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। তবে এতে এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। ঘূর্ণিঝড়ের কারণে ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
ঘূর্ণিঝড় নার্গিসের কারণে মিয়ানমারের সরকার পরিচালিত টেলিভিশন চ্যানেল এমআরটিভি এবং ইয়াঙ্গুন সিটি রেডিও'র স
bdnews24