ইসলামাবাদ, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর টডকম/রয়টার্স)- পাকিস্তানে পদচ্যুত বিচারকদের আগামী ১২ মে পুনর্বহাল করা হবে। জোট সরকারের দ্বিতীয় বৃহত্তম দল পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) প্রধান সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ শুক্রবার এ ঘোষণা দিয়েছেন।
প্রেসিডেন্ট পারভেজ মুশারফ গত নভেম্বরে দেশে জরুরি অবস্থা জারি করে বিরোধী মনোভাবাপন্ন বিচারকদের বরখাস্ত করেন।
লাহোরে এক সংবাদ সম্মেলনে নওয়াজ শরীফ বলেন, "দেশবাসীকে আমি জানাতে চাই, আগামী ১২ মে সোমবার, পদচ্যুত সকল বিচারককে পুনর্বহাল করা হবে।" সংবাদ সম্মেলনটি টেলিভিশনে সরাসরি স
bdnews24