নতুন দিল্লি, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিব্বত সংকট নিয়ে আলোচনার জন্য চীন সফরে যাচ্ছে দালাই লামার বিশেষ দূত। ভারতের ধর্মশালায় তিব্বতের প্রবাসী সরকার শুক্রবার একথা জানিয়েছে।
প্রবাসী সরকারের ওয়েবসাইটে বলা হয়, "বিশেষ দূতদের ওই সংক্ষিপ্ত চীন সফরে তিব্বতের চলমান সংকটের বিষয় নিয়ে জরুরি আলোচনা হবে।"
দালাই লামার দূত শনিবার চীনে পৌঁছাবেন জানানো হয়েছে ওই ওয়েবসাইটে। তবে দালাই লামার দূতের সঙ্গে চীনা কর্তৃকক্ষের সম্ভাব্য আলোচনাকে 'অনানুষ্ঠানিক সংলাপ" বলে উল্লেখ করেছে প্রবাসী সরকার ।
তিব্বতের সা
bdnews24