২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের নির্বাচনে সাভাঙ্গিরাই জিতেছেন: সরকারি সূত্র

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে রবার্ট মুগাবেকে হারিয়ে বিরোধীদলীয় নেতা মরগান সাভাঙ্গিরাই বিজয়ী হয়েছেন। ঊর্ধ্বতন একটি সরকারি সূত্র বুধবার জানিয়েছে, মুগাবের ৪৩ শতাংশ ভোটের বিপরীতে সাভাঙ্গিরাই পেয়েছেন ৪৭ শতাংশ ভোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2008, 10:55 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

হারারে, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে রবার্ট মুগাবেকে হারিয়ে বিরোধীদলীয় নেতা মরগান সাভাঙ্গিরাই বিজয়ী হয়েছেন। ঊর্ধ্বতন একটি সরকারি সূত্র বুধবার জানিয়েছে, মুগাবের ৪৩ শতাংশ ভোটের বিপরীতে সাভাঙ্গিরাই পেয়েছেন ৪৭ শতাংশ ভোট। তবে নাম প্রকাশ না করার শর্তে সরকারের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, সাভাঙ্গিরাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠান প্রয়োজন। সাভাঙ্গিরাইয়ের দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) দাবি করেছে, তাদের নেতা ২৯ মার্চের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। তবে জালিয়াতির চেষ্টায় মুগাবে নির্বাচনের ফল প্রকাশে বিলম্ব করছেন। প্রেসিডেন্ট নির্বাচনের ফল নিয়ে এই অচলাবস্থার কারণে জিম্বাবুয়েতে বড় ধরণের রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কা বাড়ছে। দেশটির অর্থনীতিতে ইতিমধ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। এমডিসি বুধবার জানিয়েছে, নির্বাচন পরবর্তী সহিংসতায় ইতিমধ্যে সরকারপন্থি জঙ্গিদের হাতে তাদের ২০ সদস্য নিহত হয়েছে। গত দুদিনেই পাঁচ এমডিসি কর্মীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে দলটি। তবে সরকার এই অভিযোগ অস্বীকার করে একে উস্কানিমূলক প্রচারণা বলে অভিহিত করেছে। সরকারের দাবি এমডিসির কর্মী সমর্থকরাই এই সমস্ত হামলা চালিয়েছে। তবে সাভাঙ্গিরাই জানিয়েছেন, নির্বাচনে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। কাজেই দ্বিতীয় দফায় নির্বাচনের প্রয়োজন নেই। তারপরও জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক পর্যবেক্ষক মোতায়েন করা হলে তিনি নির্বাচনে রাজি আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৫৩০ ঘ.