ব্যাংকক, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী ও শান্তিতে নোবেল জয়ী অং সান সু চিকে দীর্ঘদিন গৃহবন্দি রাখা নিয়ে থাইল্যান্ডের কোনো মাথাব্যথা নেই। বুধবার এমনই মন্তব্য করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সামাক সুন্দরাজেভ।
ব্যাংককে মিয়ানমারের সামরিক সরকারের প্রতিনিধি লেফটেন্যান্ট-জেনারেল থিন সিনের সঙ্গে বৈঠকের পর সামাক বলেন, আগামী মাসের সাংবিধানিক গণভোটের আগে বা পরে ৬২ বছর বয়সী সু চিকে মুক্তি দেওয়ার কোনো পরিকল্পনা নেই সাবেক বার্মার ক্ষমতাসীন জেনারেলদের।
৭২ বছর বয়সী সামাক সাংবাদিকদের বলেন, "তারা তাকে মুক্তি দিচ্ছে না, তবে তারা তার বিষয়ে সরাসরি হস্তক্ষেপও করবে না। তারা তাকে আটকে রাখবে এবং তার সঙ্গে কোনো ঝামেলায় জড়াবে না। ঝামেলায় জড়ানোর বিষয়টি বিদেশিরা পছন্দ করে না।"
সামাক বলেন, "আমরা মনে করি তাকে আটকে রাখাটা ঠিক। যদিও আটক থাকার জন্য তিনি অনেকের প্রশংসা পাচ্ছেন।"
সামাকের এ মন্তব্য সু চি'র বিষয়ে ব্যাংককের অবস্থানের বিরোধী। কেননা, ব্যাংককের অবস্থান হচ্ছে
bdnews24