লন্ডন, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রিন্স উইলিয়াম গত সোমবার গোপনে আফগানিস্তান সফর করেছেন। আফগান যুদ্ধে নিয়োজিত ব্রিটিশ সেনাদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে তিনি এ সফর করেন। বুধবার প্রিন্স উইলিয়ামের কার্যালয় থেকে এ খবর জানানো হয়েছে।
একজন মুখপাত্র জানান, প্রিন্স উইলিয়াম একটি সামরিক পরিবহন বিমানে করে আফগানিস্তানের কান্দাহারে যান। তিনি সেখানে ব্রিটিশ সেনাদের সঙ্গে তিন ঘণ্টা সময় কাটিয়ে ব্রিটেনের উদ্দেশ্যে রওনা হন।
দাদী রাণী দ্বিতীয় এলিজাবেথ এবং বাবা প্রিন্স চার্লসের অনুমতিতে আফগানিস্তানে এ সফর করেন উইলিয়াম।
২৫ বছর বয়সী প্রিন্স উইলিয়ামকে স
bdnews24