২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোজাম্বিক পুলিশ নির্বিচারে হত্যা ও নির্যাতন চালাচ্ছে: অ্যামনেস্টি

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মঙ্গলবার অভিযোগ করে বলেছে, জিম্বাবুয়ের পুলিশ নির্বিচারে মানুষ হত্যা ও নির্যাতন করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2008, 01:53 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

জোহান্সবার্গ, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মঙ্গলবার অভিযোগ করে বলেছে, জিম্বাবুয়ের পুলিশ নির্বিচারে মানুষ হত্যা ও নির্যাতন করছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আফ্রিকা প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর মিশেল কাগারি বলেন, "জিম্বাবুয়ের পুলিশকে দেখে মনে হচ্ছে তাদের মানুষ হত্যার লাইসেন্স আছে। পুলিশের দুর্বল জবাবদিহি ব্যবস্থা এর জন্য দায়ী।" এক বিবৃতিতে তিনি আরও বলেন, "বিচার বর্হিভূত হত্যাসহ পুলিশের মানবাধিকার কোনো ঘটনার তদন্ত হয়নি এবং দায়ীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়নি। একজন পুলিশেরও কোনো বিচার হয়নি।" তবে এ ব্যাপারে জানতে চেয়ে একাধিক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে চাননি। স