বেইজিং, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তিব্বতের ভয়াবহ দাঙ্গায় জড়িত থাকার দায়ে চীনের একটি আদালত মঙ্গলবার ১৭ জনকে তিন বছর মেয়াদী জেল ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, লাসার একটি মাধ্যমিক গণআদালত দু'শতাধিক মানুষের উপস্থিতিতে 'উন্মুক্ত বিচার' শেষে ওই রায় দেয়।
লাসায় গত মাসের চীন-বিরোধী দাঙ্গা-বিক্ষোভের জন্য বেইজিং তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাইলামাকে অভিযুক্ত করে আসছে। দাঙ্গায় উন্মত্ত তিব্বতিদের হাতে অন্ততপক্ষে ১৮ জন নিহত হয়েছে বলে দাবি করেছে বেইজিং।
টেলিভিশনের খবরে বলা হয়েছে, বিচার দেখতে সমবেত হয়েছিল বৌদ্ধ ভিক্ষু. চিকিৎসাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের ২ শ'রও বেশি মানুষ। ১৪ মার্চের সহিংসতা, চীনের দমনপীড়ন এবং এ থেকে ছড়িয়ে পড়া বিক্ষোভে অলিম্পিক মশাল যাত্রায় বিঘ
bdnews24