২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বর্ণবাদ প্রভাব ফেলবে না: ওবামা

এ বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বর্ণবাদ কোনো প্রভাব ফেলবে না। ডেমোক্র্যাট দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেতে হিলারি ক্লিনটনের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অবতীর্ণ সিনেটর বারাক ওবামা রোববার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2008, 11:23 AM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ওয়াশিংটন, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এ বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বর্ণবাদ কোনো প্রভাব ফেলবে না। ডেমোক্র্যাট দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেতে হিলারি ক্লিনটনের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অবতীর্ণ সিনেটর বারাক ওবামা রোববার একথা বলেছেন। মে মাসের ৬ তারিখে ইন্ডিয়ানা ও নর্থ ক্যারোলাইনা রাজ্যের মনোনয়ন ভোটকে সামনে রেখে সিনেটর ওবামা একথা বললেন। বিভিন্ন রাজ্যে জয় এবং প্রতিনিধিদের সমর্থন লাভ করে এখনও সিনেটর হিলারির চেয়ে এগিয়ে থাকলেও ওহাইয়ো ও পেনসিলভানিয়ায় তার সা