কেপ টাউন, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্ব নেতাদের আগস্টে বেইজিং অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের আহ্বান জানিয়েছেন আর্চবিশপ ডেসমন্ড টুটু। রোববার তিনি এ আহ্বান জানান।
কেপ টাউনে বিকল্প "তিব্বতি" অলিম্পিক মশাল অনুষ্ঠানে তিনি বলেন, "তিব্বতিদের ওপর সংঘর্ষ বন্ধ না হওয়া এবং চীনের অবস্থান পরিস্কার না হওয়া পর্যন্ত বিশ্ব নেতারা মঙ্গলের স্বার্থে বেইজিং অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন না।"
দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী কবি তিব্বতের অলিম্পিক টর্চ প্রজ্জ্বলন করেন। ৩০ জানুয়ারিতে দিল্লিতে এটি প্রজ্জ্বলিত হয় এবং পাঁচটি মহাদেশ পরিভ্রমণ করে ওই মশাল মে মাসে ফের ভারতের ধর্মশালায় পৌঁছবে। এখানে প্রবাসী তিব্বত সরকারের পার্লামেন্ট রয়েছে।
উল্লেখ্য, বিশ্বের সর্বত্রই তিব্বতপন্থি বিক্ষোভকারিদেও বিক্ষোভে অলিম্পিক মশালের শোভাযাত্রা বিঘি
bdnews24