২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েতে ঐক্য সরকারের নেতৃত্ব দেওয়া উচিত বিরোধীদলের: যুক্তরাষ্ট্র

আফ্রিকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ কুটনীতিক জান্দেই ফ্রেজার রোববার বলেছেন, ওয়াশিংটন মনে করে জিম্বাবুয়ের বিরোধীদলীয় নেতা নির্বাচনে মরাগান সাভাঙ্গিরাই জিতেছেন। ফলে জিম্বাবুয়ের যে কোনো জাতীয় ঐক্য সরকারের নেতৃত্ব দেওয়া উচিত তারই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 01:19 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

লুসাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফ্রিকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ কুটনীতিক জান্দেই ফ্রেজার রোববার বলেছেন, ওয়াশিংটন মনে করে জিম্বাবুয়ের বিরোধীদলীয় নেতা নির্বাচনে মরাগান সাভাঙ্গিরাই জিতেছেন। ফলে জিম্বাবুয়ের যে কোনো জাতীয় ঐক্য সরকারের নেতৃত্ব দেওয়া উচিত তারই। আফ্রিকা বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী মন্ত্রী ফ্রেজার রয়টার্স টেলিভিশনকে এক সাক্ষাৎকারে বলেন, "জণগণের ইচ্ছাকে অবশ্যই মূল্য দিতে হবে।" আঞ্চলিক সফরে জাম্বিয়া অবস্থানকারী ফ্রেজার বলেন, "কাজেই জিম্বাবুয়েতে জাতীয় সংহতির কোনো সরকার প্রতিষ্ঠা করতে হলে তার নেতৃত্বে এমন কাউকে থাকতে হবে জনগণ যাকে বেছে নিয়েছে। তিনি হলেন মরগান সাভাঙ্গিরাই।" জিম্বাবুয়ে সরকার পরিচালিত পত্রিকা 'দ্য হেরাল্ড' এ গত সপ্তাহে প্রকাশিত একটি মন্তব্য প্রতিবেদনে প্রথমবারের মত মুগাবের নেতৃত্বে জাতীয় ঐক্য সরকার গঠনের বিষয়টি তোলা হয়। তবে এমডিসি জানিয়েছিল, তারা যে সরকারই গঠন করুক না কেন সেখানে সবার অংশ গ্রহণ থাকবে। তবে নেতৃত্বের বিষয়ে এমডিসি বিস্তারিত কিছু বলেনি। ফ্রেজার বর্তমান সফরে ইতিমধ্যে আফ্রিকা ও অ্যাঙ্গোলা সফর করেছেন। তিনি আঞ্চলিক নেতাদের জানিয়েছে, জিম্বাবুয়ের নির্বাচন পরবর্তী সহিংসতা দ্রুত বন্ধ করার জন্য মুগাবেকে তাদের চাপ দেওয়া উচিৎ। এমডিসি'র দাবি এই সহিসংসতায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ'র (এমডিসি) দাবি গত ২৯ মার্চের নির্বাচনে পার্লামেন্ট নির্বাচনের পাশাপাশি প্রেসিডেন্ট নির্বাচনেও তাদের নেতা মরগান সাভাঙ্গিরাই বিজয়ী হয়েছেন। তবে এখনো পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশ করেনি নির্বাচন কমিশন। প্রেসিডেন্ট মুগাবে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। এই অবস্থায় পার্লামেন্ট নির্বাচনের কয়েকটি আসনে আবার ভোট গণনার ব্যবস্থা করে কমিশন। তবে আংশিক ভোট পুনর্গণনায়ও পার্লামেন্টের নিয়ন্ত্রণ অর্জনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ক্ষমতাসীন দল জানু-পিএফ পার্টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯০০ ঘ.