২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে নতুন ইরানি অস্ত্র পাওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

ইরাকে ইরানের তৈরী নতুন অস্ত্রভাণ্ডারের সন্ধান পাওয়ার দাবি করেছে মার্কিন বাহিনী। শীর্ষ মার্কিন কর্মকর্তাদের ধারণা, ইরাকে অস্ত্র চালান না করার অঙ্গীকার করেও ইরান সেখানে অস্ত্র পাঠিয়ে চলেছে। শুক্রবার ওয়াল স্ট্রীট জার্নালের একটি প্রতিবেদনে একথা জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2008, 10:48 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

নিউ ইয়র্ক, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকে ইরানের তৈরী নতুন অস্ত্রভাণ্ডারের সন্ধান পাওয়ার দাবি করেছে মার্কিন বাহিনী। শীর্ষ মার্কিন কর্মকর্তাদের ধারণা, ইরাকে অস্ত্র চালান না করার অঙ্গীকার করেও ইরান সেখানে অস্ত্র পাঠিয়ে চলেছে। শুক্রবার ওয়াল স্ট্রীট জার্নালের একটি প্রতিবেদনে একথা জানা গেছে। পত্রিকাটি মার্কিন বাহিনীর দুই শীর্ষ কর্মকর্তার উদ্বৃতি দিয়ে বলেছে, এই অস্ত্রভান্ডার সোমবারেই জনসম্মুখে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। ওয়াল স্টীট জার্নালের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বাগদাদ এবং ওয়াশিংটনের কর্মকর্তারা নতুন তৈরি ওই অস্ত্রশস্ত্র যেমন: মর্টার, রকেট, এবং বিস্ফোরকের গায়ে চিহ্নিত তারিখ দেখে অনুমান করছেন, এগুলো গত দুমাসে তৈরী করা হয়েছে। তবে এই প্রতিবেদন দেখেননি বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র এবং তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতেও অস্বীকৃতি জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৩৭ ঘ.