২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াইট হাউস জয়ের আশাবাদ হিলারির

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্র্যাট দলের প্রার্থী বাছাইয়ের লড়াইয়ের শেষ ধাপে এসে বুধবার হোয়াইট হাউস জয়ের আশা প্রকাশ করেছেন হিলারি ক্লিনটন। হিলারি বলেন, পেনসিলভেনিয়ায় তার চূড়ান্ত জয়ই প্রমাণ করে হোয়াইট হাউস জয়ের দৌঁড়ে ডেমোক্র্যাটদের নেতৃত্বদানে তিনিই সর্বোত্তম প্রার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 05:00 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ওয়াশিংটন, ২৪ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্র্যাট দলের প্রার্থী বাছাইয়ের লড়াইয়ের শেষ ধাপে এসে বুধবার হোয়াইট হাউস জয়ের আশা প্রকাশ করেছেন হিলারি ক্লিনটন। হিলারি বলেন, পেনসিলভেনিয়ায় তার চূড়ান্ত জয়ই প্রমাণ করে হোয়াইট হাউস জয়ের দৌঁড়ে ডেমোক্র্যাটদের নেতৃত্বদানে তিনিই সর্বোত্তম প্রার্থী। প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে অবস্থান করছেন দুই ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী নিউ ইয়র্কের সিনেটর হিলারি ক্লিনটন এবং ইলিনয়ের সিনেটর বারাক ওবামা। পেনসিলভেনিয়ার পর ৬ মে নর্থ ক্যারোলাইনা এবং ইন্ডিয়ানায় দ্জুনের মধ্যে আরেকটি প্রাইমারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই দুই জায়গার মধ্যে নর্থ ক্যারোলাইনায় ওবামার এবং ইন্ডিয়ানায় হিলারির জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। পেনসিলভেনিয়ায় ইতোমধ্যেই জয়ী হয়ে হিলারি নতুন করে আশার আলো দেখছেন। এখানকার প্রাইমারিতে হিলারি পেয়েছেন ৫৪ দশমিক ৬ শতাংশ ভোট। আর ওবামা পেয়েছেন ৪৫ দশমিক ৪ শতাংশ ৪ ভোট। তবে হিলারির সামনে এখনও রয়েছে ডেলিগেটদের সমর্থন লাভের পালা। এদিক থেকে অনেকটাই এগিয়ে থাকা ওবামাকে টপকে যেতে হবে হিলারিকে। বাদবাকী প্রাইমারিতে দুজনের কারওই মনোনয়ন চূড়ান্ত করতে যথেষ্ট পরিমাণ ডেলিগেট সমর্থন লাভের আশা নেই। সেকারণে দুজনই পার্টির ৮০০ সুপার ডেলিগেটের সমর্থনের ওপর গুরুত্ব দিচ্ছেন। এই ডেলিগেটরা ওবামা কিংবা হিলারি যে কাউকেই সমর্থন দিতে পারেন। তবে ওবামার প্রচারাভিযান পরিচালনাকারী ডেভিড প্লাউফি বলেছেন, ডেলিগেটদের সমর্থন জয়ী প্রার্থীর দিকেই যাবে এবং এভাবে ৩ জুনের পর প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/০৯২৮ ঘ.