তেহরান, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান যে কোনো দেশের সঙ্গে তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। তবে ইরান তাদের পরমাণু কর্মসূচি স্থগিত করতে আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করবে না। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বুধবার এক ভাষণে একথা বলেছেন।
পশ্চিমাঞ্চলীয় হামেদন শহরে দেওয়া ওই ভাষণে আহমাদিনেজাদ বলেন, "পরমাণু ইস্যু নিয়ে চলমান বিতর্ক অবসানে যে কোনো দেশের সঙ্গে আলোচনায় বসার পক্ষে ইরানি জাতি। তবে যেসব দেশ চায় ইরান তাদের পরমাণু কর্মসূচির অধিকার পরিত্যাগ করুক, আমরা তাদের মুখে চপোটাঘাত করব।"
তার ওই ভাষণ টেলিভিশনে স
bdnews24