২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে ভোটের সর্বশেষ ফল প্রকাশ

নেপালের নির্বাচনে ভোট গনণার সর্বশেষ ফলাফলে সোমবার অবস্থান আরও সুসংহত করেছে মাওবাদীরা। নতুন গণপরিষদে সরাসরি ভোটে অর্ধেক আসনই জিতে নিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2008, 02:04 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

কাঠমাণ্ডু, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নেপালের নির্বাচনে ভোট গনণার সর্বশেষ ফলাফলে সোমবার অবস্থান আরও সুসংহত করেছে মাওবাদীরা। নতুন গণপরিষদে সরাসরি ভোটে অর্ধেক আসনই জিতে নিয়েছে তারা। ২০০৬ সালের শান্তিচুক্তির পথ ধরে গঠিত ৬০১ সদস্যের গণপরিষদই দেশের নতুন সংবিধান রচনা করে ২৪০ বছরের পুরোনো রাজতন্ত্রের অবসান ঘটাবে। নেপালে দুটি পদ্ধতিতে ভোট গ্রহণ হয়েছে। প্রথমে দ্রুত ভোটদান পদ্ধতিতে (ফার্স-পাস্ট-দ্য-পোস্ট সিস্টেম) ২৪০ টি আসন এবং পরে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে ৩৩৫ টি আসনের জন্য ভোট গ্রহণ করা হয়। নতুন মন্ত্রীসভা ২৬ জন সদস্যের মনোনয়ন দেবে। নির্বাচন কমিশন ২৩৯ টি আসনের ফল ঘোষণা করার কথা জানিয়েছে। একটি আসনে এখনও ভোট গ্রহণ চলছে। প্রথম পদ্ধতিতে (ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট-কন্সটিটিউয়েন্সিজ)--- কমিউনিস্ট পার্টি নেপাল (মাওবাদী) ১২০, নেপালি কংগ্রেস ৩৭, কমিউনিস্ট ইউএমএল ৩৩, মাধেশি পিপলস রাইটস ফোরাম ২৯, তেরাই মাধেশ ডেমোক্র্যাটিক পার্টি ৯, সদ্ভাবনা পার্টি ৪, নেপাল 'ওয়ার্কার্স এণ্ড পিজেন্টস' পার্টি ২, পিপলস ফ্রন্ট নেপাল ২, স্বতন্ত্র ২, ন্যাশনাল পিপলস ফ্রন্ট ১ মিলিয়ে মোট ২৩৯ আসনের ফল পাওয়া গেছে। দ্রুত ভোটদান এবং আনুপাতিক প্রতিনিধিত্ব দুই ধরনের ভোটেরই অনানুষ্ঠানিক ফলে এগিয়ে রয়েছে মাওবাদীরা। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে মাওবাদীরা এ পর্যন্ত ৩০ দশমিক ২৭ শতাংশ ভোট পেয়েছে, নেপালি কংগ্রেস পেয়েছে ২১ দশমিক ৪৮ শতাংশ এবং কমিউনিস্ট ইউএমএল পেয়েছে ২০ দশমিক ৭৭ শতাংশ ভোট। কাঠমান্ডু পোস ডেইলি নির্বাচনের এই ফল প্রকাশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩৭ঘ.