২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

পাকিস্তান দুই দিনের ব্যবধানে দ্বিতীয় বারের মতো পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, সোমবার একটি হাতফ-৬ (শাহীন-২) ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2008, 07:59 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ইসলামাবাদ, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তান দুই দিনের ব্যবধানে দ্বিতীয় বারের মতো পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, সোমবার একটি হাতফ-৬ (শাহীন-২) ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। এর আগে গত শনিবার একটি হাতফ-৬ (শাহীন-২) ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পাকিস্তান। সোমবার সেনাবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি দুই হাজার কিলোমিটার বা এক হাজার ২শ' মাইল পাড়ি দিতে এবং একইসঙ্গে পরমাণু ও প্রচলিত যুদ্ধাস্ত্র বহনে সক্ষম। ২০০৪ সালে ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি চুক্তি হওয়া সত্ত্বেও দেশদুটি তাদের অস্ত্র প্রতিযোগিতা অব্যাহত রেখেছে। অবশ্য, ক্ষেপণাস্ত্র পরীক্ষার পূর্বে তারা একে অপরকে অবহিত করে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১৩২৬ ঘ.