বাগদাদ, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের শিয়া নেতৃত্বাধীন সরকার থেকে গত বছর বেরিয়ে যাওয়া প্রধান সুন্নি ব্লক আবার সরকারে যোগ দিচ্ছে। ইরাকি প্রেসিডেন্ট জালাল তালাবানি রোববার জানিয়েছেন, সুন্নি দলটি সরকারে যোগদানের কাছাকাছি অবস্থানে চলে এসেছে এবং মন্ত্রিপরিষদের কয়েকটি পদের জন্য তারা তালিকা দিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের সঙ্গে বৈঠকের পর জালাল তালাবানি বলেন, "প্রধান সুন্নি গ্র"প 'অ্যাকরডেন্স ফ্রন্ট' এর পুনরায় সরকারে যোগ দেওয়ার মূল প্রতিবন্ধকতা দূর হয়েছে। মন্ত্রিপরিষদের কয়েকটি পদের জন্য তারা প্রধানমন্ত্রীর কাছে তাদের প্রার্থীর তালিকা দিয়েছে। প্রতিটি মন্ত্রণালয়ের জন্য দু'জন করে নাম জমা দিয়েছে তারা।"
সুন্নি আরব বন্দিদের মুক্তিসহ অন্যান্য দাবিতে অ্যাকরডেন্স ফ্রন্ট গত আগস্ট মাসে প্রধানমন্ত্রী নূরি আল মালিকি সরকার থেকে বেরিয়ে যায়।
সুন্নি এই গ্র"পটিকে সরকারে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র। কেননা তাদের অনুপস্থিতিতে ইরাক সরকারে শিয়া ও কুর্দিদের মধ্যে সুন্নি প্রতিনিধিত্ব প্রায় ছিল না।
নতুন একটি আইনের অধীনে সরকার সুন্নি বন্দিদের মুক্তি দেওয়া শুরু করলে অ্যাকরডেন্স ফ্রন্ট সরকারে ফিরে আসার ইঙ্গিত দেয়। স
bdnews24