২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইকুয়েডরে নাইটক্লাবে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৫ জনের প্রাণহানি

ইকুয়েডরের রাজধানী কুইটোয় শনিবার একটি নাইটক্লাবে আগুন লেগে কমপক্ষে ১৫ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। আতশবাজি থেকে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 07:32 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

কুইটো, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইকুয়েডরের রাজধানী কুইটোয় শনিবার একটি নাইটক্লাবে আগুন লেগে কমপক্ষে ১৫ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। আতশবাজি থেকে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা। ইকুয়েডরের পার্বত্য রাজধানী কুইয়োয় গত এক দশকের মধ্যে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের একটি হিসাবে বিবেচিত হচ্ছে শনিবারের এ অগ্নিকাণ্ড। এখানকার রেস্তোরাঁ এবং ক্লাবগুলোয় জরুরি ভিত্তিতে বেরিয়ে আসার পথের স্বল্পতা রয়েছে। আতশবাজি থেকে নাইটক্লাবটিতে আগুন লাগার পরপরই উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন। স্থানীয় একটি বেতার কেন্দ্রকে রেড ক্রস মুখপাত্র হেনরি ওচাওয়া বলেন, "আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আমরা এখনও নিহতদের সঠিক সংখ্যা জানি না।" তিনি আরও বলেন, আতশবাজির কারণে নাইটক্লাবটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩২৮ ঘ.