২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে 'সর্বাত্মক যুদ্ধের' হুমকি সদরের, সংঘর্ষে ৬ জনের প্রাণহানি

ইরাকের শিয়া নেতা মুকতাদা আল-সদর শনিবার ইরাক সরকারের বিরুদ্ধে 'সর্বাত্মক যুদ্ধের' হুমকি দেওয়ার পর রাতেই পূর্ব বাগদাদে সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 06:56 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

বাগদাদ, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের শিয়া নেতা মুকতাদা আল-সদর শনিবার ইরাক সরকারের বিরুদ্ধে 'সর্বাত্মক যুদ্ধের' হুমকি দেওয়ার পর রাতেই পূর্ব বাগদাদে সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। এলাকাটিতে যুক্তরাষ্ট্র সমর্থিত ইরাকি সেনাদের সঙ্গে আল-সদরের অনুগত সেনাদের সংঘর্ষে এ ঘটনা ঘটে। আল-সদর তার ওই হুমকিতে বলেন, ইরাক সরকার ইরাকি ও মার্কিন সেনাদের দিয়ে তার অনুসারীদের বিরুদ্ধে দমনাভিযান বন্ধ না করলে তারা সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেবেন। পুরোদস্তুর যুদ্ধ শুরু করা সংক্রান্ত আল-সদরের এ হুমকি ইরাকি প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির সঙ্গে তার সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে তুলল। কেননা, ইতিমধ্যেই মালিকি হুমকি দিয়ে বলেছেন, মার্কিনবিরোধী আল-সদর তার মাহদি আর্মি ভেঙে না দিলে তার 'সদর মুভমেন্টকে' রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করা হবে। সদরের মাহদি আর্মি মিলিশিয়ায় কয়েক লাখ যোদ্ধা রয়েছে। এদের অভ্যুত্থানের ফলে ইরাকে গত কয়েক মাসের অপেক্ষাকৃত শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিস্থিতি বিঘি