ওয়াশিংটন, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের আফগান সীমান্তবর্তী আদিবাসী অধ্যুষিত এলাকায় সন্ত্রাসবাদ নির্মূলে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে এবং সেখানে সাফল্য অর্জনের লক্ষ্যে কোনো বিশদ পরিকল্পনাও নেই। বরং ওই অঞ্চলের সন্ত্রাসবাদ নির্মূলের মার্কিন জাতীয় নিরাপত্তা লক্ষ্যমাত্রা অর্জনে পাকিস্তানি সেনাবাহিনীর ওপর নির্ভর করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন 'গভর্নমেন্ট অ্যাকাউন্ট্যাবিলিটি অফিস' বা 'জিএও' বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
কংগ্রেসের ওই তদন্তকারী সংস্থা জানায়, "পাকিস্তানের এফএটিএ (ফেডারেলি এডমিনিস্টার্ড ট্রাইবাল এরিয়াস) বা সীমান্তের আদিবাসী অধ্যুষিত এলাকায় (আল কায়েদার) নিরাপদ স্বর্গ বন্ধ করে দেওয়ার এবং সন্ত্রাসের হুমকি দূর করার জাতীয় নিরাপত্তা লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র।"
প্রতিবেদনে বলা হয়, "স্বাধীন ৯/১১ কমিশনের সুপারিশ অনুযায়ী 'সন্ত্রাসবাদ মোকাবেলার জাতীয় কৌশল'-এ বর্ণিত (পাকিস্তানের) এফএটিএ-তে সন্ত্রাসবাদ বন্ধের লক্ষ্যে কোনো বিস্তারিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়নি।"
অবশ্য মার্কিন কর্মকর্তারা কংগ্রেস সংস্থাটির এসব দাবি নাকচ করে দিয়েছে।
পেন্টাগন মুখপাত্র ব্রায়ান হুইটম্যান বলেছেন, "আমাদের কোনো কৌশল নেই এটা ইঙ্গিত করাটা ভুল চরিত্রায়ন।"
কিন্তু এই প্রতিবেদনকে বুশ প্রশাসনের সন্ত্রাসবাদ দমন নীতির ব্যর্থতার প্রমাণ হিসেবে দাবি করেছেন ডেমোক্র্যাটরা।
ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি হাওয়ার্ড বারম্যান বলেছেন, "এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে এখনও ওই স্পর্শকাতর অঞ্চলটি নিয়ে একটি বিশদ এবং আন্ত:সংস্থা কৌশল প্রণয়ন করা হয়নি এবং এ দূরদর্শিতার অভাব যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে বিঘি
bdnews24