২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের গাজা অবরোধ অপরাধ ও নৃসংশতা: জিমি কার্টার

ইসরায়েলের গাজা অবরোধকে অপরাধ এবং নৃসংশতা বলে অভিহিত করলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। বৃহস্পতিবার কায়রোর আমেরিকান ইউনিভার্সিটিতে দেওয়া এক ভাষণে তিনি একথা বলেন। এছাড়াও ফিলিস্তিনি সংগঠন হামাসকে দাবিয়ে রাখার যুক্তরাষ্ট্রের উদ্যোগে হিতে বিপরীত হচ্ছে বলেও মন্তব্য করেন কার্টার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2008, 06:54 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

কায়রো, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েলের গাজা অবরোধকে অপরাধ এবং নৃসংশতা বলে অভিহিত করলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। বৃহস্পতিবার কায়রোর আমেরিকান ইউনিভার্সিটিতে দেওয়া এক ভাষণে তিনি একথা বলেন। এছাড়াও ফিলিস্তিনি সংগঠন হামাসকে দাবিয়ে রাখার যুক্তরাষ্ট্রের উদ্যোগে হিতে বিপরীত হচ্ছে বলেও মন্তব্য করেন কার্টার। আমেরকান ইউনিভার্সিটিতে ওই ভাষণের আগে তিনি গাজার হামাস নেতাদের সঙ্গে আলোচনা করেন। কার্টার জানান, গাজার ফিলিস্তিনিরা আফ্রিকার দরিদ্রতম দেশের জনগোষ্ঠির চেয়েও কম ক্যালরি গ্রহণ করছে। তিনি বলেন, "তারা ক্ষুধায় মারা যাচ্ছে।" জিমি কার্টার আরও বলেন, "এটা নৃসংশতা, যা গাজা অধিবাসীদের ওপর শাস্তি স্বরূপ নেমে এসছে, এটা অপরাধ। যা হচ্ছে এবং হতে চলেছে আমি মনে করি তা নিদারুন বিভীষিকাময়।" গত জুনে হামাস গাজা উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই ইসরায়েল বেশির ভাগ সময়ই গাজা অবরোধ করে রেখেছে। ওদিকে, ইসরায়েল হামাসের অস্ত্র বিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি কর্মকর্তরা বলছেন, অস্ত্র বিরতির এই সুযোগে হামাস আবার অস্ত্র সংগ্রহ করবে। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র পশ্চিম তীরের চেয়ে গাজার জীবন যাত্রার মান খারাপ করার চেষ্টা করছে। উল্লেখ্য, পশ্চিম তীর নিয়ন্ত্রণ করছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাসের নেতৃত্বাধীন সংগঠন ফাতাহ। তিনি বলেন, "আমার মনে হয় হামাসের জনপ্রিয়তা হ্্রাস এবং ফাতাহ'র জনপ্রিয়তা বাড়ানোর জন্যই রাজনৈতিক ভাবে এটা করা হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২৪৭ ঘ.